ঔষধ তালিকায় ফিরুন
Oral Solution
Laxocon 5 mg Oral Solution
সোডিয়াম পিকোসালফেট
ইউনিট মূল্য
৳ ৮৫
পুরো প্যাক মূল্য
৳ ৮৫
প্যাক সাইজ
৫০ ml bottle
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
সােডিয়াম পিকোসালফেট নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- পুরাতন ও দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য যেকোন কারণে সৃষ্ট সকল প্রকার কোষ্ঠকাঠিন্য প্রতিকারে এছাড়াও সার্জারী, প্রসবকালীন সময় ও রেডিওলজিক্যাল পরীক্ষার পূর্বে অন্ত্র পরিষ্কারে নির্দেশিত।
সােডিয়াম পিকোসালফেট একটি ট্রাইএরাইলমিথেন গ্রুপ এর স্টিমুল্যান্ট ল্যাক্সেটিভ। এটি গ্রহনের পর বৃহদন্তেরের ব্যাকটেরিয়া দ্বারা সক্রিয় হয় ফলে ইহা বৃহদন্ত্রেই কাজ করে। সক্রিয় অবস্থায় সােডিয়াম পিকোসালফেট অন্ত্র প্রাচীরের স্নায়ু প্রান্তকে উদ্দীপনা দেয়, বৃহদন্ত্রের লুমেনে পানি ও ইলেকট্রলাইটের পরিমাণ বেড়ে যায় এবং পেরিস্টালসিস ত্বরান্বিত হয়। ফলশ্রুতিতে মল নরম হয়ে দ্রুততার সাথে অগ্রসর হয় এবং মলাশয়ের পূর্ণতা অনুভূত হয়। মলাশয়ের এই প্রভাব মল ত্যাগ ত্বরান্বিত করতে সাহায্য করে।