ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Larb Plus 50 mg Tablet
লোসারটান পটাসিয়াম + হাইড্রোক্লোরোথায়াজাইড
ইউনিট মূল্য
৳ ১০
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ১৪০
পুরো প্যাক মূল্য
৳ ৪২০
প্যাক সাইজ
৩ × ১৪
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
ইহা উচ্চ রক্তচাপের চিকিৎসায় নির্দেশিত। এছাড়াও লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি সম্পন্ন উচ্চরক্তচাপের রোগীদের স্ট্রোকের ঝুঁকি কমাতে এর নির্দেশনা রয়েছে।
অ্যানজিওটেনসিন II (যা তৈরী হয় অ্যানজিওটেনসিন I থেকে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম প্রভাবিত বিক্রিয়ার মাধ্যমে), যা একটি শক্তিশালী ভেসোকন্সট্রিকটর, যা প্রাথমিক ভেসোঅ্যাকটিভ হরমোন রেনিন অ্যানজিওটেনসিন সিস্টেম-এর এবং উচ্চরক্তচাপের প্যাথোফিজিওলজির জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি অ্যাড্রেনাল করটেক্স থেকে অ্যালডোসটেরনের নিঃসরণর বাড়ায়। লোসারটান এবং এর প্রধান সক্রিয় মেটাবোলাইট অ্যানজিওটেনসিন II এর ভেসোকন্সট্রিকটর ও অ্যালডোসটেরন-সিক্রেটিং এফেক্ট-এ বাধা দেয় সুনির্দিষ্টভাবে AT1 রিসেপ্টর (যা পাওয়া যায় বিভিন্ন টিস্যুতে যেমন- ভাস্কুলার স্মুথ মাসল্, অ্যাড্রেনাল গ্ল্যান্ড) এর সাথে অ্যানজিওটেনসিন II এর যুক্ত হওয়া বন্ধ করার মাধ্যমে। ইন ভিটরো বাইন্ডিং পরীক্ষায় দেখা গেছে যে, AT1 রিসেপ্টর এ লোসারটান একটি পরিবর্তনীয়, প্রতিযোগিতামূলক ইনহিবিটর AT1 রিসেপ্টরের। লোসারটান এবং এর অ্যাকটিভ মেটাবোলাইট ACE-কে (একটি এনজাইম যা অ্যানজিওটেনসিন I থেকে অ্যানজিওটেনসিন II করে এবং ব্র্যাডিকাইনিন কে ভাঙ্গে); বাধা দেয়না এবং কার্ডিওভাস্কুলার রেগুলেশনে গুরুত্বপূর্ণ হরমোন রিসেপ্টর বা এর আয়ন চ্যানেলগুলোকে বাধা দেয়না।হাইড্রোক্লোরোথায়াজাইড একটি থায়াজাইড ডাইইউরেটিক। থায়াজাইড রেনাল টিউবুলার মেকানিজমের ইলেকট্রোলাইট রিঅ্যাবসর্পসনকে প্রভাবিত করে, যা সরাসরি সোডিয়াম ও ক্লোরাইডের প্রায় সমপরিমাণ নিস্কাশন বাড়ায়। এছাড়া বিপরীতভাবে, হাইড্রোক্লোরোথায়াজাইড ডাইইউরেটিক অ্যাকশনের মাধ্যমে প্লাজমা ভল্যুম কমায় যার ফলাফলে রেনিনের সক্রিয়তা বাড়ে, যা অ্যালডোসটেরনের নিঃসরণ বাড়ায়, যা মূত্রে পটাশিয়ামের নিঃস্কাশন বাড়ায় এবং সিরামে পটাশিয়ামের পরিমাণ কমায়। রেনাল-অ্যালডোসটেরন লিংক অ্যানজিওটেনসিন দ্বারা পরিচালিত হয়, এ জন্য একই সাথে অ্যানজিওটেনসিন II রিসেপ্টর অ্যানটাগোনিস্ট ব্যবহার করার ফলে, ডাইইউরেটিক দ্বারা যে পটাশিয়াম হারানোর সম্ভাবনা থাকে, তা নাকচ করে দেয়।