ঔষধ তালিকায় ফিরুন
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
শ্যাম্পু: কিটোকোনাজল ২% শ্যাম্পু ইষ্ট ম্যালাসেজিয়া (পিটাইরোস্পোরাম) এর সংক্রমন যেমন- পিটাইরিয়াসিস ভারসিকলর (আঞ্চলিক), সেবোরিক ডার্মাটাইটিস এবং পিটাইরিয়াসিস ক্যাপিটিস (খুশকি) এর চিকিৎসা ও প্রতিরোধে নির্দেশিত।ক্রীম: কিটোকোনাজল ২% ডব্লিউ/ডব্লিউ ক্রীম ট্রাইকোফাইটন স্পেসিস, মাইক্রোসপোরন স্পেসিস এবং এপিডারমোফাইটন স্পেসিস এর কারনে ত্বকের ডার্মাটোফাইট সংক্রমন যেমন টিনিয়া করপোরিস, টিনিয়া ক্রুরিস (ধবি ইচ), টিনিয়া মেনাস এবং টিনিয়া পেডিস (এ্যাথলেটস্ ফুট) এর চিকিৎসায় বাহ্যিক ব্যবহারের জন্য নির্দেশিত। কিটোকোনাজল ২% ক্রীম ম্যালাসেজিয়া স্পেসিস (পূর্বে পিটাইরোস্পোরাম হিসেবে পরিচিত) এর কারনে কিউটেনিয়াস ক্যানডিডোসিস (ভালভাইটিস সহ), ক্যানডিডাল ইন্টারট্রিগো (সোয়েট র্যাশ), টিনিয়া (পিটাইরিয়াসিস) ভার্সিকলর এবং সেবোরিক ডার্মাটাইটিস এর চিকিৎসায়ও নির্দেশিত।