ঔষধ তালিকায় ফিরুন
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
স্যালিসাইলিক এসিড ৬% নিম্নলিখিত চর্মরোগে নির্দেশিত- সোরিয়াসিস (চামড়াতে লালচে দাগ হয়) সেবোরহিক ডার্মাটাইটিস (এক ধরনের চর্মরোগ যা সিবাম প্রস্তুতকারী কান্ড অর্থাৎ মুখমন্ডল এবং মাথার চামড়াতে হয়) ক্রোনিক এটোপিক ডার্মাটাইটিস (একজিমা ধরনের চর্মরোগ যা বাচ্চাদের হয় এবং চুলকানির উদ্রেক করে) লিচেন সিমপেক্স (চামড়া মোটা হয়ে যাওয়া) ইসথায়োসিস (চামড়া শুকনো এবং মোটা হওয়া)
স্যালিসাইলিক এসিড ১২% নিম্নলিখিত চর্মরোগে নির্দেশিত- ওয়ার্টস (ভাইরাস দ্বারা সংক্রমিত অনেক ছোট ছোট চামড়ার বৃদ্ধি। ওয়ার্টস প্রায়ই আঙ্গুলে অথবা হাতের পশ্চাৎদেশে দেখা যায়)। ভেরুকা (পায়ের পাতায় হয় এবং ব্যথাযুক্ত হতে পারে। ইহা চামড়াতে সাদা রিং এর মত হয় এবং ইহার মধ্যভাগে একটা কাল দাগ থাকে)। কর্ণস এবং ক্যালাসেস (চামড়াতে চাপজনিত অথবা আঘাত জনিত কারণে চামড়া শক্ত ও মোটা হয়। সঠিক মাপের জুতা না পরার কারণে পা এবং হাতে ইহা দেখা যায়)।
স্যালিসাইলিক এসিড ২% নিম্নলিখিত চর্মরোগে নির্দেশিত- মৃদু থেকে মাঝারী ধরনের ব্রণ ব্ল্যাকহেড এবং হোয়াইটহেড মুখফোলা এবং লালভাব ফুসকুড়ি ব্রণের পুনরুথান প্রতিরোধ