ঔষধ তালিকায় ফিরুন
Ophthalmic Solution
Iventi-D Ophthalmic Solution
মক্সিফ্লক্সাসিন হাইড্রোক্লোরাইড + ডেক্সামিথাসন
ইউনিট মূল্য
৳ ২৪০
পুরো প্যাক মূল্য
৳ ২৪০
প্যাক সাইজ
৫ ml drop
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
মক্সিফ্লক্সাসিন এবং ডেক্সামিথাসন চোখের ড্রপস্ বিভিন্ন ধরনের সাসেপটিবল জীবাণু দ্বারা সংঘটিত চোখের সংক্রমণে নির্দেশিত। এটি চোখের সার্জারির পরবর্তী অবস্থায় চোখের বিভিন্ন সংক্রমণ ও প্রদাহের ক্ষেত্রেও নির্দেশিত।
মক্সিফ্লক্সাসিন একটি চতুর্থ প্রজন্মের ফ্লোরিনযুক্ত কুইনোলন। মক্সিফ্লক্সাসিন টোপোআইসোমারেজ-২ (ডিএনএ গাইরেজ) এবং টোপোআইসোমারেজ-৪ কে বাধা দেওয়ার মাধ্যমে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। ডিএনএ গাইরেজ একটি অপরিহার্য এনজাইম যা ব্যাকটেরিয়ার ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং মেরামতের সাথে জড়িত। টোপোআইসোমারেজ-৪ একটি এনজাইম যা ব্যাকটেরিয়ার কোষ বিভাজনের সময় ক্রোমোসোমাল ডিএনএ-কে বিভক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডেক্সামিথাসন একটি কর্টিসন উপজাত, যা ১৬-আলফা পজিশনে মিথাইল গ্রুপ এবং ৯-আলফা পজিশনে ফ্লোরিন থাকায় উচ্চ ক্রিয়াকলাপ প্রদর্শন করে। অন্যান্য গ্লুকোকর্টিকয়েডের ন্যায় এটিও অ্যালার্জি, এক্সজুডেট ও প্রলিফারেশন বিরোধী হিসেবে কাজ করে। ডেক্সামিথাসনের প্রধান কাজ প্রস্টাগ্ল্যান্ডিন সংশ্লেষণ এর প্রথম ধাপ ফসফোলাইপেজ এ-২ কে বাঁধা দেয়া। এছাড়াও ডেক্সামিথাসন প্রদাহের স্থানে নিউট্রফিল এর কেমট্যাক্টিক অনুপ্রবেশকে বাঁধা দেয়।