ঔষধ তালিকায় ফিরুন
IV Infusion
Instavit N IV Infusion
মাল্টিভিটামিন [ওয়াটার সলিউবল] + নরমাল স্যালাইন
ইউনিট মূল্য
৳ ২৬০
পুরো প্যাক মূল্য
৳ ২৬০
প্যাক সাইজ
১০ ml vial
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
এই প্রিপারেশনটি হচ্ছে শিরাপথে ব্যবহার্য সম্পূরক পুষ্টি হিসাবে পানি স্বল্পতার রোগীদের দৈনন্দিন পানিতে দ্রবণীয় ভিটামিন সমূহের প্রয়োজনীয়তা পূরণ করার জন্য নির্দেশিত।
এই প্রিপারেশনটি হচ্ছে ইনফিউশন হিসেবে প্রয়োগ করার জন্য পানিতে দ্রবনীয় ভিটামিনের মিশ্রণ যা জীবাণুমুক্ত এবং লায়োফিলাইজড। এতে পানিতে দ্রবণীয় সকল ভিটামিন সঠিক পরিমাণে রয়েছে যা বিভিন্ন এনজাইম এর কোএনজাইম হিসাবে গুরুত্বপূর্ণ শারীরিক প্রক্রিয়া, শক্তি বিপাক, কোষের বৃদ্ধি এবং বিশেষ করে মস্তিষ্কের ও স্নায়ু কোষের ক্ষয়পূরণ করে। ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং কোলাজেন গঠনে সাহায্য করে। ইনফিউশন হিসেবে ভিটামিন সমূহ প্রয়োগের ফলে দ্রূত কাজ শুরু করে।