সম্ভাব্য প্রতিকূল ঘটনার (হৃদযন্ত্রের অকৃতকার্যতা সহ) ঝুঁকি বেড়ে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে রােগীর সুবিধা ঝুঁকির মূল্যায়নের পর এবং একক চিকিৎসাসহ বিকল্প চিকিৎসার সুযােগ সুবিধা বিবেচনার পর যৌথ চিকিৎসা নির্ধারিত করা উচিত। হৃদযন্ত্রের অকৃতকার্যতা: দুটি ৪ বছরের চিকিৎসাগত পরীক্ষায়, যৌথ চিকিৎসা না গ্রহণের তুলনায়, ডুটাস্টেরাইড এবং আলফা ব্লকার এর সমন্বয়ে, প্রাথমিকভাবে ট্যামসুলােসিন গ্রহণের ফলে হৃদযন্ত্রের অকৃতকার্যের ঘটনা ছিল বেশী। এই দুটি গবেষণায়, হৃদযন্ত্রের অকৃতকার্যতার ঘটনা খুব কম (<১%) ছিল এবং এই পর্যবেক্ষণে পার্থক্য দেখা যায়। প্রােষ্টেট-স্পেসিফিক এন্টিজেন এবং প্রােস্টেট ক্যান্সার নির্ণয়ে প্রভাব: ট্যামসুলােসিন-ডুটাস্টেরাইড যৌথ চিকিৎসা দিয়ে চিকিৎসা শুরু করার পূর্বে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে চিকিৎসাকালে, ডিজিটাল রেকটাল পরীক্ষা, অন্যান্য প্রােষ্টেট ক্যান্সার নিরুপনে বা অন্যান্য অবস্থা যা বিপিএইচ এর মতাে একই লক্ষণসমূহের কারণে পরীক্ষা করা উচিত। প্রােস্টেট ক্যান্সার সনাক্তকরণের জন্য সিরাম প্রােষ্টেট স্পেসিফিক এন্টিজেন (পিএসএ) কনসেনট্রেশন একটি গুরুত্বপূর্ণ উপাদান। ট্যামসুলােসিন-ডুটাস্টেরাইড যৌথ চিকিৎসা গড়ে রক্তের পিএসএ-এর মাত্রা কমায়, যা ৬ মাস চিকিৎসার পর আনুমানিক ৫০%। ৬ মাস চিকিৎসার পর যে সকল রােগীরা ট্যামসুলােসিন-ডুটাস্টেরাইড এর যৌথচিকিৎসা দিয়ে চিকিৎসা নিচ্ছেন তাদের জন্য একটি প্রতিষ্ঠিত নতুন পিএসএ-এর ভিত্তিরেখা থাকা উচিত। এরপর থেকে পিএসএ এর মান নিয়মিত পর্যবেক্ষন করা বাঞ্ছনীয়। ট্যামসুলােসিন-ডুটাষ্টেরাইড যৌথ চিকিৎসায় কোন ক্ষেত্রে সর্বনিম্ন পিএসএ মাত্রা থেকে সুনিশ্চিত বৃদ্ধির কারণ প্রােষ্টেট ক্যান্সার এর উপস্থিতি অথবা ট্যামসুলােসিন-ডুটাস্টেরাইড যৌথ চিকিৎসা সঠিকভাবে গ্রহণ করছেন না হতে পারে এবং সতর্কতার সাথে পর্যবেক্ষণ করতে হবে, এমনকি তা যদি ৫-আলফা রিডাকটেস ইনহিবিটর নিচ্ছেন না এমন পুরুষদের স্বাভাবিক মাত্রার মধ্যেও হয়। ডুটাস্টেরাইড দিয়ে চিকিৎসা নিচ্ছেন যার পূর্ববর্তী পিএসএ-এর মানের সাথে ট্যামসুলােসিন-ডুটাস্টেরাইড যৌথচিকিৎসা নিচ্ছেন এমন রােগীদের ক্ষেত্রে পিএসএ-এর মানের তুলনা দেখা উচিত। একটি নতুন ভিত্তিরেখা প্রতিষ্ঠিত হওয়ার পর ট্যামসুলােসিন-ডুটাস্টেরাইড যৌথ চিকিৎসা দিয়ে চিকিৎসা নেওয়ার সময় প্রােষ্টেট ক্যান্সার নির্ণয় করার জন্য হাতিয়ার হিসেবে পিএসএ-এর ব্যবহারে হস্তক্ষেপ করে না। চিকিৎসা বিরতির ৬ মাসের ভিতর রক্তে মােট পিএসএ-এর মাত্রা ভিত্তিরেখায় ফিরে। ট্যামসুলােসিন-ডুটাস্টেরাইড যৌথ চিকিৎসার প্রভাব থাকা সত্ত্বেও পিএসএ এর অনুপাত শূন্য থেকে মােট অবশিষ্ট থাকে অপরিবর্তনীয়। ট্যামসুলােসিন-ডুটাস্টেরাইড যৌথ চিকিৎসা দিয়ে চিকিৎসা নিচ্ছেন এমন পুরুষদের প্রােষ্টেট ক্যান্সার নির্ণয়ের সহায়ক হিসেবে চিকিৎসকেরা যদি শতাংশ মুক্ত পিএসএ ব্যবহার করে তাহলে ইহার প্রদর্শিত মানের সঙ্গে সামঞ্জস্যের প্রয়ােজনীয়তা নেই। প্রােষ্টেট ক্যান্সার এবং উচ্চ শ্রেণীর টিউমার: প্লাসেবাের তুলনায় ডুটাস্টেরাইড দিয়ে চিকিৎসা নিচ্ছেন এমন পুরুষদের একটি চিকিৎসাগত পরীক্ষায় পুরুষদের ক্ষেত্রে দেখা যায় প্রােষ্টেট ক্যান্সারের মান ৮-১০ উচ্চ হওয়ার ঘটনা প্রােস্টেট ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধির সাথে পরিলক্ষিত হয়। প্রােষ্টেট ক্যান্সারের ঝুঁকির সাথে পিএসএ পরীক্ষার জন্য ট্যামসুলােসিন-ডুটাস্টেরাইড এর যৌথ চিকিৎসা নিচ্ছেন এমন পুরুষদের প্রতিনিয়ত মূল্যায়ন করা উচিত। বৃক্কীয় অকার্যকারীতার ক্ষেত্রে: যেহেতু তীব্রভাবে বৃক্কীয় অকার্যকারী রােগীদের ক্ষেত্রে (ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স ১০ মিলি/মিনিট-এর কম) পরীক্ষা করা হয়নি, সেহেতু এসকল রােগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। নিম্নরক্তচাপের ক্ষেত্রে: অর্থোষ্ট্যাটিক: ট্যামসুলােসিন দ্বারা চিকিৎসায় অন্যান্য আলফা-ব্লকারের মত রক্তচাপ কমে যেতে পারে যার ফলে বিরল ক্ষেত্রে সাময়িক সংজ্ঞাহীনতা হতে পারে। ট্যামসুলােসিন-ডুটাস্টেরাইড দ্বারা যৌথ চিকিৎসা শুরুর দিকে অর্থোস্ট্যাটিক হাইপােটেনশন (মাথা ঘােরা, দুর্বলতা)-এর প্রথম লক্ষণ দেখামাত্র সতর্কতার সাথে লক্ষণ প্রশমিত না হওয়া পর্যন্ত বসে বা শুয়ে পরা উচিত। পিডিই৫ ইনহিবিটর ব্যবহার করার শুরুর পূর্বে আলফা-ব্লকার গ্রহণ করছেন এমন রােগীদের পসটুরাল হাইপােটেনশন হওয়ার সম্ভাবণা কমানাের জন্য রােগীদের আনুভূমিকভাবে স্থির থাকা উচিত। লক্ষণাত্বক: ট্যামসুলােসিন সহ অন্যান্য আলফা এট্রিনার্জিক ব্লকিং এজেন্ট এর পাশাপাশি পিডিই৫ ইনহিবিটর (যেমন: সিলডেনাফিল, টাডালাফিল, ভারডেনাফিল) একত্রে ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা গ্রহণ করা উপদিষ্ট। আলফা এড্রিনার্জিক ব্লকারস এবং পিডিই৫ ইনহিবিটরস উভয়ই রক্তনালী প্রসারণ করে বিধায় রক্তচাপ কমিয়ে দেয়। এই দুই শ্রেণীর ওষুধের একত্রে ব্যবহার রক্তচাপ কমিয়ে দিতে পারে। ইন্ট্রাঅপারেটিভ ফ্লপি আইরিশ সিনড্রোম: ট্যামসুলােসিন দ্বারা পূর্বে চিকিৎসা করেছেন অথবা করছেন এমন রােগীদের ছানি অস্ত্রোপচারে ইন্ট্রাঅপারেটিড ফ্লপি আইরিশ সিনড্রোম (আইএফআইএস) পরিলক্ষিত হয়েছে। আইএফআইএস অস্ত্রোপচারের সময় পদ্ধতিগত জটিলতা বাড়িয়ে দিতে পারে। যেসকল রােগীদের ছানির অস্ত্রোপচার পূর্ব নির্ধারিত রয়েছে তাদের ক্ষেত্রে ট্যামসুলােসিন-ডুটাস্টেরাইড যৌথ চিকিৎসা শুরু করা নির্দেশিত নয়। ছানি অস্ত্রোপচারের ১-২ সপ্তাহ পূর্বে ট্যামসুলােসিন দ্বারা চিকিৎসা বন্ধ অকল্পনীয় হিসাবে সহায়ক বলে মনে করা হয় কিন্তু ছানি অস্ত্রোপচারের পূর্বে চিকিৎসা বন্ধের সুবিধা এবং স্থায়িত্ব এখনাে প্রতিষ্ঠিত হয়নি। ছিদ্রযুক্ত ক্যাপসুল এর ক্ষেত্রে ও যেহেতু ডুটাস্টেরাইড চর্ম দ্বারা শােষিত হয়, সেহেতু মহিলা, শিশু ও কিশাের কিশােরীদের ক্ষেত্রে অবশ্যই ছিদ্রযুক্ত ক্যাপসুল এর সংস্পর্শ এড়াতে হবে। যদি ছিদ্রযুক্ত ক্যাপসুল দ্বারা সংস্পর্শ হয়, সেক্ষেত্রে আক্রান্ত স্থান সাবান ও পানি দ্বারা অবিলম্বে ধৌত করা উচিত। যকৃত অকার্যকারীতার ক্ষেত্রে: যকৃতের রােগ সম্পন্ন রােগীদের ক্ষেত্রে ট্যামসুলােসিন-ডুটাস্টেরাইড যৌথ চিকিৎসা পরীক্ষিত হয়নি। মৃদু থেকে মাঝারী যকৃত অকার্যকারী রােগীদের ক্ষেত্রে ট্যামসুলােসিন-ডুটাস্টেরাইড এর যৌথ চিকিৎসা ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। স্তন নিওপ্লাসিয়ার ক্ষেত্রে: ক্লিনিক্যাল পরীক্ষায় এবং বিপণন পরবর্তী সময়ে ডুটাস্টেরাইড গ্রহণকারী পুরুষদের ক্ষেত্রে স্তন ক্যান্সার এর রিপাের্ট পাওয়া গেছে। স্তন টিস্যু সম্পর্কিত কোন পরিবর্তন যেমন স্তন ফুলে যাওয়া বা স্তনবৃন্তের ক্ষরণ দেখা গেলে রােগীদের অতিসত্তর চিকিৎসককে অবগত করা উচিত। বর্তমানে ডুটাস্টেরাইড এর দীর্ঘমেয়াদী ব্যবহার এবং স্তন ক্যান্সারের সংঘটিত হবার সাথে কোন কার্যকারণ সম্বন্ধীয় সম্পর্ক আছে কিনা তা অস্পষ্ট।