ঔষধ তালিকায় ফিরুন
IV Injection
Herculix 2 gm IV Injection
সেফট্রায়াক্সন সোডিয়াম
ইউনিট মূল্য
৳ ৩৫০
পুরো প্যাক মূল্য
৳ ৩৫০
প্যাক সাইজ
২ gm vial
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
নীচের ইনফেকশনগুলোর জন্য সেফট্রায়াক্সন নির্দেশিত হয়ঃ নিম্ন শ্বসনতন্ত্রের সংক্রমন একিউট ব্যাকটেরিয়াল ওটাইটিস মিডিয়া চর্ম ও চর্ম সংক্রান্ত সংক্রমণ মূত্রতন্ত্রের সংক্রমন গনোরিয়া ব্যাকটেরিয়াল সেপটিসেমিয়া অস্থি ও অস্থিসন্ধির সংক্রমন মেনিনজাইটিস অপারেশন পরবর্তী সংক্রমন প্রতিরোধে অপারেশন পূর্ব ও পরবর্তী সংক্রমনে প্রতিরোধক হিসেবে
সেফট্রায়াক্সন একটি তৃৃতীয় জেনারেশনের ব্রড স্পেকট্রাম পেরেন্টেরাল সেফালোস্পোরিন এন্টিবায়োটিক। বিস্তৃত পরিধির গ্রাম-পজেটিভ ও বিশেষভাবে গ্রাম-নেগেটিভ জীবাণুর বিরুদ্ধে এর ব্যাকটেরিয়ানাশক কার্যকারিতা রয়েছে। অন্যান্য সেফালোস্পোরিন ও পেনিসিলিনের মতো সেফট্রায়াক্সন ও ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর সংশ্লেষণে বাঁধা দেয়। সেফট্রায়াক্সন বিটা ল্যাকটামেজ এর বিরুদ্ধে উচ্চ মাত্রায় স্থায়ী। ইহার প্লাজমা নিঃসরণ অর্ধায়ু (half-life) হচ্ছে প্রায় ৬-৯ ঘন্টা যার কারণে অধিকাংশ রোগীর ক্ষেত্রে এই ঔষধ দৈনিক একবার হিসেবে ব্যবহার করা যায়। মানুষের শরীরে সেফট্রায়াক্সন মেটাবলিজম হয় না। প্রায় ৪০-৬৫% সেফট্রায়াক্সন অপরিবর্তিত অবস্থায় মূত্রের মাধ্যমে নিস্কাশিত হয়। অবশিষ্ট অংশ পিত্ত দ্বারা নিষ্কাশিত হয় এবং মলের ভিতর অপরিবর্তিত অবস্থায় একে পাওয়া যায়। প্লাজমা প্রোটিনের সাথে এই ঔষধ ৯৫% যুক্ত থাকে।