ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Hepaximin 200 mg Tablet
রিফাক্সিমিন
ইউনিট মূল্য
৳ ২২
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ২২০
পুরো প্যাক মূল্য
৳ ৪৪০
প্যাক সাইজ
২ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
রিফাক্সিমিন নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- ই-কোলাই এর ননইনভেসিভ স্ট্রেইন দ্বারা সংক্রমিত ট্রাভেলারস্ ডায়রিয়া ওভার্ট হেপাটিক এনসেফালোপ্যাথি এবং ইরিটেবল বাওল সিনড্রোমে ব্যাকটেরিয়ার অতি বৃদ্ধি-এর চিকিৎসায়।
রিফাক্সিমিন একটি সেমিসিনথেটিক, রিফামাইসিন বেইজ্ড নন-সিসটেমিক এন্টিবায়োটিক। খুব কম পরিমাণ ড্রাগ অন্ত্রের দেয়াল ভেদ করে রক্তে প্রবেশ করে, যেটা কিনা মুখে খাওয়ার অন্যান্য এন্টিবায়োটিকের ক্ষেত্রে সহজে ঘটে থাকে। এটি ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজের ওপর কাজ করে ব্যাকটেরিয়ার আরএনএ সিনথেসিস বন্ধ করে। এটি রিফামাইসিনের মতো বিস্তৃত বর্ণালীর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে এবং অনেক গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, এরোবিক এবং এনারোবিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ব্যাকটেরিসাইডাল ক্রিয়া প্রদর্শন করে।