ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Glucium-D 750 mg Tablet
গ্লুকোসামিন + ডায়াসেরিন
ইউনিট মূল্য
৳ ১২
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ১২০
পুরো প্যাক মূল্য
৳ ৩৬০
প্যাক সাইজ
৩ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
এই ট্যাবলেটি নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- অস্টিওআর্থ্রাইটিসর রিউমাটয়েড আর্থ্রাইটিস হাড় এবং জয়েন্টের ব্যথা
গ্লুকোসামিন: গ্লুকোসামিন (২-অ্যামিনো-২-ডিঅক্সি-আলফা-ডি-গ্লুকোজ) একটি প্রাকৃতিক অ্যামিনো চিনি যা শরীরে তৈরী হয় এবং বিভিন্ন খাদ্যে ইহা পাওয়া যায় । ইহা গ্লাইকোসামিনোগ্লাইক্যান যেমন হায়ালুরনিক এসিড, কেরাটান সালফেট এবং কনড্রয়টিন সালফেট তৈরীর মূল উপাদান। গ্লাইকোসামিনোগ্লাইক্যান প্রোটিনের সাথে যুক্ত হয়ে প্রোটিওগ্লাইক্যানস তৈরী করে, যা অস্থিঃসন্ধির তরুনাস্থির মূল উপাদান। যখন তরুণাস্থি ক্ষতিগ্রস্থ হয় কিংবা পরিমানমত তৈরী হয় না, তখন অস্টিওআর্থ্রাইটিস দেখা দেয়। গ্লুকোসামিন লিগামেন্ট, টেন্ডন, নখ এবং অন্যান্য সংযোজন কলা তৈরীতে সাহায্য করে। যখন কৃত্রিমভাবে প্রস্তুতকৃত গ্লুকোসামিন সালফেট গ্রহণ করা হয়, তখন ইহা শরীরে গ্লুকোসামিনের পরিমান বাড়িয়ে দেয়, যা ক্ষতিগ্রস্থ তরুণাস্থির পুনর্গঠন করে। গ্লুকোসামিন তরুণাস্থির কোষ কনড্রোসাইটকে গ্লাইকোসামিনোগ্লাইক্যান এবং প্রোটিওগ্লাইক্যান তৈরীতে সাহায্য করে।ক্ষুদ্রান্তের মাধ্যমে ৯০% পর্যন্ত গ্লুকোসামিন শোষিত হয়। এটি সাধারণত যকৃত এর মাধ্যমে মেটাবোলাইজড হয় এবং মুত্রের মাধ্যমে শরীর থেকে নি:সরিত হয়।ডায়াসেরিন: ইহা অস্টিওআর্থ্রাইটিসের চিকিৎসায় ব্যবহার হয়। এছাড়াও ইহার প্রদাহ বিরোধী ক্রিয়া রয়েছে। ইহা সরাসরি ইন্টারলিউকিন-১ এর উৎপাদন বন্ধ করে, যেটি কার্টিলেজ ক্ষয়ের প্রধান সাইটোকাইন। ইহার সুনির্দিষ্ট ক্রিয়ার জন্য ইহা হাড়ের সংযোগস্থলের কার্টিলেজ ক্ষয় রোধে ব্যবহৃত হয়।ডায়াসেরিন এর বায়োএভেইলাবিলিটি ৫৬%। খাবারের সাথে একত্রে খেলে পিক প্লাজমা কনসেনট্রেশন কমে যায় কিন্তু শোষন ২৫% পর্যন্ত বেড়ে যায়। ডায়াসেরিন খাবারের সাথে গ্রহন করলে ভাল ফল পাওয়া যায়। ডায়াসেরিন লিভারের মাধ্যমে মেটাবোলাইজড হয়। মুত্রের মাধ্যমে নি:সরিত হয় যা ৩৫% ও ৬০% এর মেটাবোলাইটসের ক্ষেত্রে।