ঔষধ তালিকায় ফিরুন
Capsule
Flutec-DS 500 mg Capsule
ফ্লুক্লক্সাসিলিন সোডিয়াম
ইউনিট মূল্য
৳ ১০
পুরো প্যাক মূল্য
৳ ৪০০
প্যাক সাইজ
১ × ৪০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
ফ্লুক্লক্সাসিলিন, পেনিসিলিনেজ তৈরী করে, এমন সব স্ট্যাফাইলোকক্কি ব্যাকটেরিয়া সহ অন্যান্য গ্রাম-পজিটিভ জীবাণু দ্বারা সৃষ্ট সংক্রমণে নির্দেশিত। এ জাতীয় নির্দেশনাগুলো হলো- ত্বক ও কোমল কলার সংক্রমণঃ ফোঁড়া, এব্সেস, কার্বাংকল, সংক্রমিত ত্বক (যেমন- আলসার, একজিমা, ব্রন, ফুরাংকিউলোসিস, সেলুলাইটিস, সংক্রমিত ক্ষত ও পোঁড়া, ওটাইটিস মিডিয়া ও এক্সটার্না, ইমপেটিগো)। শ্বাসনালীর সংক্রমণঃ নিউমোনিয়া, লাং এব্সেস, এমপায়েমা, সাইনুসাইটিস, ফ্যারিনজাইটিস, টনসিলাইটিস, কুইন্সি। এটি Flucloxacillin এর প্রতি সংবেদনশীল এমন সব জীবাণু দ্বারা সৃষ্ট অন্যান্য সংক্রমণের চিকিৎসায় (যেমন- অস্টিওমায়েলাইটিস, এন্টেরাইটিস, এন্ডোকার্ডিটিস, মূত্রনালীর সংক্রমণ, মেনিনজাইটিস, সেপটিসেমিয়া) ব্যবহৃত হয়। প্রোফাইলেক্টিক হিসেবে এটি গুরুত্বপূর্ণ অপারেশনের সময়, যে ক্ষেত্রে উপযুক্ত তার ভিত্তিতে ব্যবহৃত হয় (যেমন- কার্ডিওথোরাসিক ও অর্থোপেডিক অপারেশন)।