ঔষধ তালিকায় ফিরুন
Solution for Inhalation
Flurane Solution for Inhalation
আইসোফ্লুরেন
ইউনিট মূল্য
৳ ৩০০০
পুরো প্যাক মূল্য
৳ ৩০০০
প্যাক সাইজ
১০০ ml bottle
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
আইসোফ্লুরেন সাধারণ অ্যানেস্থেশিয়ার ইনডাকশন এবং মেইনটেন্যান্সের জন্য নির্দেশিত। প্রসূতি অ্যানেস্থেশিয়াতে এর ব্যবহারের ক্ষেত্রে তেমন পর্যাপ্ত তথ্য পাওয়া যায় নি। প্রতি মিলি ইনহেলেশন লিকুইডে আছে আইসোফ্লুরেন ইউএসপি ১০০% ভি/ভি।
আইসোফ্লুরেন একটি অদাহ্য তরল এবং একটি সাধারণ ইনহেলেশন অ্যানেস্থেটিক ওষুধ। আইসোফ্লুরেন অ্যানেস্থেশিয়ার ইনডাকশন এবং পুনরুদ্ধার দ্রুত করে। আইসোফ্লুরেনের একটি হালকা ঝাঁঝালো গন্ধ রয়েছে যার ফলে ইনডাকশন সীমিত হারে করতে হয়, যদিও তা অত্যধিক লালা বা শ্বাসনালীর নিঃসরণকে উদ্দীপিত করে না। ফ্যারিঞ্জিয়াল এবং ল্যারিঞ্জিয়াল রিফ্লেক্সগুলি সহজেই বন্ধ হয়ে যায়। আইসোফ্লুরেন শ্বাসযন্ত্রের ডিপ্রেসেন্ট হিসেবে কাজ করে। অ্যানেস্থেটিক মাত্রা বৃদ্ধির সাথে সাথে টাইডাল ভলিউম হ্রাস পায় এবং শ্বাস-প্রশ্বাসের হার অপরিবর্তিত থাকে। অস্ত্রোপচারের সময় এই ডিপ্রেশন আংশিকভাবে কমে যায়, এমনকি অ্যানেস্থেশিয়ার গভীর স্তরেও। আইসোফ্লুরেন একটি দীর্ঘশ্বাসের প্রতিক্রিয়ার উদ্রেক করে যা ডাইইথাইল ইথার এবং এনফ্লুরেন এর সাথেও দেখা যায়, যদিও এনফ্লুরেন থেকে এর ফ্রিকোয়েন্সি কম। অ্যানেস্থেশিয়ার ইনডাকশনের সাথে সাথে রক্তচাপ কমে যায় কিন্তু অস্ত্রোপচারের সময় স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। অ্যানেস্থেশিয়ার গভীরতা বৃদ্ধির সাথে সাথে রক্তচাপ হ্রাস পেতে থাকে। নাইট্রাস অক্সাইড ব্যবহারে শ্বাস-প্রশ্বাসে আইসোফ্লুরেনের ঘনত্ব কমে যায় ফলে অ্যানেস্থেশিয়া কাঙ্ক্ষিত স্তরে পৌছে না এবং ধমনীর রক্তচাপ অল্প হ্রাস পায়, কিন্তু শুধুমাত্র আইসোফ্লুরেন ব্যবহারে রক্তচাপ বেশি হ্রাস পায়। নিয়ন্ত্রিত ভেন্টিলেশন এবং PaCO2 স্বাভাবিক থাকলে অ্যানেস্থেশিয়ার গভীরতা বৃদ্ধি পেলেও হৃদযন্ত্রের ক্রিয়া স্বাভাবিক থাকে, প্রাথমিকভাবে হৃদস্পন্দন বৃদ্ধির মাধ্যমে রক্তের প্রবাহ কমতে দেয় না। আইসোফ্লুরেন অ্যানেস্থেশিয়ার সময় স্বতঃস্ফূর্ত ভেন্টিলেশনে হাইপারক্যাপনিয়ার উপস্থিতিতে হৃদস্পন্দন আরো বেড়ে যায় এবং জাগ্রত অবস্থার চেয়ে বেশি মাত্রায় হৃদযন্ত্রের ক্রিয়া সম্পন্ন হয়। প্রচলিত সকল প্রকার পেশী শিথিলকারী ওষুধ আইসোফ্লুরেনের কাজকে ত্বরান্বিত করে এবং ননডিপোলারাইজিং ধরণের ওষুধের সাথে এই প্রভাব বেশি পরিলক্ষিত হয়। আইসোফ্লুরেনের সাথে ননডিপোলারাইজিং পেশী শিথিলকারকের প্রভাবকে নিওস্টিগমাইন বাধাগ্রস্থ করে। সাধারণভাবে ব্যবহৃত সকল পেশী শিথিলকারক আইসোফ্লুরেনের সাথে সামঞ্জস্যপূর্ণ।