ঔষধ তালিকায় ফিরুন
Effervescent Powder
Fiborex-G 35 gm Effervescent Powder
ইস্পাগুল হাস্ক [সিলিয়াম ফাইবার]
ইউনিট মূল্য
৳ ৩৮০
পুরো প্যাক মূল্য
৳ ৩৮০
প্যাক সাইজ
১৩০ gm container
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
ইস্পাগুল হাস্ক নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- কোষ্ঠকাঠিন্য উচ্চমাত্রার কোলেস্টেরল অর্শ বা পাইলস ইরিটেবল বাওয়েল সিনড্রোম রক্তে গ্লুকোজের মাত্রা হ্রাস।
এছাড়া ইস্পাগুল হাস্ক সহজে বিচলনযােগ্য নরম মল তৈরি করে বলে মলদ্বারের ফাটল, কোলন ক্যান্সার, এনাল ফিশার, মলদ্বার বা রেক্টাল সার্জারীর পরে এবং গর্ভাবস্থায় ব্যবহৃত হয়।
সাধারণ মাত্রা: পূর্ণ এক চামচ দিনে ১-৩ বার।প্রাপ্ত বয়স্ক এবং ১২ বছর বয়সের উপরের বাচ্চাদের ক্ষেত্রে: সাধারণত এক চামচ জেল দিনে ২ বার অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী।৬ থেকে ১২ বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে: অর্ধেক থেকে এক চামচ জেল পানিসহ দিনে দুই বার খাবারের পরে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী।৬ বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা যেতে পারে অন্যথায় প্রযোজ্য নয়।এই জেল গ্রহণের পর অতিরিক্ত এক গ্লাস পানি পান করা ভালো।