ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Feup 210 mg Tablet
ফেরিক সাইট্রেট
ইউনিট মূল্য
৳ ২৫
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ২৫০
পুরো প্যাক মূল্য
৳ ৭৫০
প্যাক সাইজ
৩ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
ফেরিক সাইট্রেট নিম্নোক্ত উপসর্গে নির্দেশতঃ প্রাপ্তবয়স্ক দীর্ঘমেয়াদী কিডনী রোগী যাদের ডায়ালাইসিস করা হয় তাদের রক্তে ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করা। প্রাপ্তবয়স্ক দীর্ঘমেয়াদী কিডনী রোগী যাদের ডায়ালাইসিস করা হয় না তাদের আয়রনের অভাবজনিত এনিমিয়ার চিকিৎসায় নির্দেশিত।
ফেরিক আয়রণ খাদ্যনালীতে খাদ্যের ফসফেটের সাথে যুক্ত হয়ে ফেরিক ফসফেট হিসেবে অধঃক্ষিপ্ত হয়। এই যৌগটি অদ্রবণীয় যা মলের মাধ্যমে নিঃসৃত হয়। খাদ্যনালীতে ফসফেটের সাথে যুক্ত হয়ে এর শোষণ কমানোর মাধ্যমে ফেরিক আয়রণ রক্তে ফসফেটের মাত্রা কমায়। ফেরিক আয়রণ খাদ্যনালীতে ফেরিক রিডাকটেস এর সহায়তায় ফেরিক থেকে ফেরাস রূপে পরিণত হয়। রক্তে প্রবেশের পর জারিত ফেরিক আয়রণ প্লাজমা প্রোটিন ট্রান্সফেরিন এর সাথে যুক্ত হয় এবং হিমোগ্লোবিনে অন্তর্ভুক্ত হয়।