ঔষধ তালিকায় ফিরুন
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
ফেন্টিকোনাজল ভ্যাজাইনাল ক্রিম ভালভোভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস চিকিৎসায় নির্দেশিত।ফেন্টিকোনাজল ভ্যাজাইনাল ট্যাবলেট নিম্নোক্ত রোগের ক্ষেত্রে নির্দেশিতঃ ভালভোভ্যাজাইনাল ক্যানডিডিয়াসিস ট্রাইকোমোনিয়াসিস মিশ্রভ্যাজাইনাল সংক্রমনে যা ক্যানডিডা অ্যালবিকানস ও ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস এর সংমিশ্রনে সংঘটিত।
ফেন্টিকোনাজল একটি শক্তিশালী ব্রড-স্পেকট্রাম এন্টিমাইকোটিক যা ডার্মাটোফাইটস এবং ছত্রাকের বিরুদ্ধে খুবই কার্যকর। এছাড়াও ফেন্টিকোনাজল ভ্যাজাইনাল সংক্রমণের জন্য দায়ী ব্যাকটেরিয়া সহ ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস পরজীবীর বিরুদ্ধে কার্যকরী। তাই মাইকোটিক, ব্যাকটেরিয়াল, ডার্মাটোফাইট এবং ট্রাইকোমোনাস সংক্রমণ জনিত ত্বকের মিক্সড ইনফেকশনে মাল্টি এজেন্ট ট্রিটমেন্ট এর বিকল্প হিসেবে ফেন্টিকোনাজল একটি আদর্শ চিকিৎসা।