ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Evamax 2 mg Tablet
ইস্ট্রাডিওল ভ্যালিরেট
ইউনিট মূল্য
৳ ১৯
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ১৯০
পুরো প্যাক মূল্য
৳ ৩৮০
প্যাক সাইজ
২ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
ইস্ট্রাডিয়ল ভ্যালিরেট ইউএসপি ১ মিঃগ্রাঃ হরমোন প্রতিস্থাপন থেরাপির মাধ্যমে মহিলাদের ঋতুজরা উপসর্গ নিরাময়ে নির্দেশিত। ঋতুজরা মহিলাদের ওস্টিওপরোসিস প্রতিরোধে এটি ব্যবহৃত হয়।
ইস্ট্রাডিয়ল টার্গেট কোষ (যেমনঃ মহিলা জননাঙ্গ, স্তন, হাইপোথ্যালামাস, পিটুইটারী) ইত্যাদির রিসেপ্টরে সহজেই সংযোজিত হতে পারে। ইস্ট্রোজেন রিসেপ্টর লিগ্যান্ডে সংযোজিত হয়ে নিউক্লিয়াসে প্রবেশ করে যা জিন ট্রান্সক্রিপশনের মাধ্যমে মেসেঞ্জার RNA তৈরি করে। এই RNA, রাইবোজমের সাথে বিক্রিয়া করে নির্দিষ্ট প্রোটিন তৈরি করে যা টার্গেট কোষে ইস্ট্রাডিয়ল এর কার্যকারিতা প্রদর্শন করে। ইস্ট্রোজেন সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন, থাইরোয়েড বাইন্ডিং গ্রোবিউলিন এবং অন্যান্য সেরাম প্রোটিনের পরিমান বাড়ায়, ফলিকল স্টিমুলেটিং হরমোনের প্রভাব কমায়। শোষন: মুখে সেবনের সাথে সাথেই এটি পুরোপুরি শরীরে শোষিত হয়।বিপাক: ইস্ট্রোজেন সাইট্রোক্রম পি-৪৫০ এর মাধ্যমে বিপাকে অংশ নেয়।রেচন: ইস্ট্রাডিয়ল, ইস্ট্রোন এবং ইস্ট্রোল প্রসাবের সাথে শরীর থেকে বেরিয়ে যায়।