ঔষধ তালিকায় ফিরুন
Oral Powder
Euticin 3 gm Oral Powder
ফসফোমাইসিন ট্রোমেটামল
ইউনিট মূল্য
৳ ৩৫০
পুরো প্যাক মূল্য
৳ ৩৫০
প্যাক সাইজ
৩ gm sachet
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
সংবেদনশীল ইসেরিচিয়া কোলাই এবং এন্টারোকোকাস ফিকালিস জাতের জীবাণুঘটিত, মহিলাদের অজটিল মূত্রনালীর প্রদাহ (একিউট সিস্টাইটিস) এর চিকিৎসায় এটি নির্দেশিত।
ফসফোমাইসিন মূত্রনালীর সংক্রমণের সাথে সম্পর্কিত গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ এরোবিক জীবাণুগুলোর বিরুদ্ধে বিস্তৃত পরিসরে ইন-ভিট্রো ক্রিয়াকলাপ আছে। ফসফোমাইসিন ট্রোমেটামল একটি ফসফোনিক এসিডের উপজাত। এটি মুখে সেবন করার একটি সিনথেটিক, বিস্তৃত বর্ণালীর ব্যাকটেরিয়ানাশক। ফসফোমাইসিন ব্যাকটেরিয়ার এনোলপাইরুভাইল ট্রান্সফারেজ নামক এনজাইমকে নিষ্ক্রিয় করার মাধ্যমে ব্যাকটেরিয়ানাশক কার্যক্রিয়া প্রদর্শন করে, এরপরে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর সংশ্লেষণের প্রথম ধাপগুলির একটি ইউরিডিন ডাইফসফেট এন-এসিটাইলগুকোসামিনের ঘনত্বকে পি-এনোলপাইরুভেটের সাথে অপরিবর্তনীয়ভাবে অবরুদ্ধ করে কার্যপদ্ধতি সম্পন্ন করে।