ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Esodip 125 mg Tablet
লেভ্যামলোডিপিন মেলিয়েট
ইউনিট মূল্য
৳ ৪
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ৪০
পুরো প্যাক মূল্য
৳ ৮০
প্যাক সাইজ
২ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
লেভ্যামলোডিপিন হল ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং এটি উচ্চ রক্তচাপ-এর চিকিৎসায় একক বা অন্যান্য এন্টিহাইপারটেনসিভ এজেন্টের সাথে একযোগে ব্যবহার করা যেতে পারে, যা রক্তচাপ কমাতে সাহায্য করে। রক্তচাপ কমানো প্রাণঘাতী এবং অপ্রাণঘাতী কার্ডিওভাসকুলার ইভেন্ট যেমন প্রাথমিকভাবে স্ট্রোক এবং মায়োকার্ডিয়াল ইনফার্কশন-এর ঝুঁকি কমায়।
লেভ্যামলোডিপিন মেলিয়েট প্রাপ্তবয়স্ক এবং ৬ বছর বা তার বেশি বয়সী শিশু রোগীদের উচ্চ রক্তচাপের চিকিৎসায় ব্যবহারযোগ্য যা রক্তচাপ কমাতে সাহায্য করে। এমলোডিপিন হল একটি ডাইহাইড্রোপাইরিডিন ক্যালসিয়াম রোধক (ক্যালসিয়াম আয়ন রোধক বা স্লো চ্যানেল ব্লকার) যা ভাস্কুলার মসৃণ পেশী এবং কার্ডিয়াক পেশীতে ক্যালসিয়াম আয়নের ট্রান্সমেমব্রেন প্রবাহকে বাধা দেয়। এমলোডিপিন বাছাইকৃতভাবে কোষের ঝিল্লি ঝড়ে ক্যালসিয়াম আয়ন প্রবাহকে বাধা দেয়, কার্ডিয়াক পেশী কোষের তুলনায় ভাস্কুলার মসৃণ পেশী কোষগুলিতে বেশি প্রভাব ফেলে। এমলোডিপিন হল লেভ্যামলোডিপিন এবং ডেক্সট্রো এমলোডিপিন এর ১:১ রেসিমিক মিশ্রণ, এটা প্রমাণিত হয়েছে যে লেভ্যামলোডিপিন হল ফার্মাকোলজিক্যালভাবে সক্রিয়, অ্যান্টি-হাইপারটেনসিভ আইসোমার।শোষণ: ওরাল লেভ্যামলোডিপিন মেলিয়েট-এর টি ম্যাক্স ৬-১২ ঘন্টা এবং জৈব উপলভ্যতা ৬৪-৯০%। লেভ্যামলোডিপিন-এর শোষণ খাদ্য দ্বারা উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হয় না।বিতরণ: লেভ্যামলোডিপিন মেলিয়েট-এর বিতরণের পরিমাণ এমলোডিপিন-এর মতো। এমলোডিপিন এর বিতরণের পরিমাণ হল ২১ লি./কেজি ।বিপাক ও রেচন: লেভ্যামলোডিপিন মেলিয়েট নিষ্ক্রিয় মেটাবোলাইটে ৯০% বিপাক হয়। যকৃতের মাইক্রোজোমগুলির সাথে ইনকিউবেশন-এ দেখা গেছে যে এই বিপাক প্রক্রিয়া প্রাথমিকভাবে CYP3A4 দ্বারা মধ্যস্থতা করে। এই ডেরিভেটিভটি আরও অক্সিডেটিভভাবে ডিঅ্যামিনেটেড বা ও-ডিঅ্যালকাইলেটেড হতে পারে, তবে রেসিমিক এমলোডিপিন-এর মতো ও-ডিমিথাইলেশন হয় না। লেভ্যামলোডিপিন মেলিয়েট ৬০% প্রস্রাবে নিঃসৃত হয় এবং ১০% অবিপাকিত ঔষধ হিসাবে নির্গত হয়।