ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Emijoy DS 25 mg Tablet
অ্যামিট্রিপটাইলিন হাইড্রোক্লোরাইড + ক্লোরডায়াজিপােক্সাইড
ইউনিট মূল্য
৳ ১২
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ১৮০
পুরো প্যাক মূল্য
৳ ৩৬০
প্যাক সাইজ
২ × ১৫
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
এই প্রিপারেশন মাঝারি থেকে তীব্র মাত্রার বিষণ্নতা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট উদ্বিগ্নতা রােধে ব্যবহৃত হয়। চিকিৎসার প্রথম সপ্তাহ থেকেই যে সকল লক্ষণসমূহের উন্নতি লক্ষ্য করা যায় সেগুলাে হলাে নিদ্রহীনতা, অপরাধবােধ বা মূল্যহীনতা, উত্তেজনা, মানসিক ও শারীরিক উদ্বিগ্নতা, আত্মহত্যার প্রবণতা ও ক্ষুধামন্দা।
অ্যামিট্রিপটাইলিন হাইড্রোক্লোরাইড এবং ক্লোরডায়াজিপােক্সাইড যা যথাক্রমে মানসিক বিষণ্নতা ও দুশ্চিন্তা রােধে কার্যকরী। অ্যামিট্রিপটাইলিন মন্তিষ্কে নরএপিনেফরিন ও সেরােটোনিন পুনঃশােষণে বাধা প্রদান করে থাকে। এই দুটি উপাদানের পুনঃশােষণে বাধা প্রদানের মাধ্যমে অ্যামিট্রিপটাইলিন বিষণ্নতা রােধে ভূমিকা রাখে। ক্লোরডায়াজিপােক্সাইড গাবা রিসেপ্টর চ্যানেলের মধ্যদিয়ে ক্লোরাইডের অভ্যন্তরমুখী প্রবাহকে বাড়িয়ে দেয়ার মাধ্যমে মেমব্রেনের হাইপার পােলারাইজেশন ঘটিয়ে থাকে। এই স্নায়ু প্রশমনের মাধ্যমেই প্রশান্তি ও দুশ্চিন্তা মুক্তি লক্ষ্য করা যায়।