ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Emfogen 25 mg Tablet
এম্পাগ্লিফ্লোজিন
ইউনিট মূল্য
৳ ৪০
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ৪০০
পুরো প্যাক মূল্য
৳ ৪০০
প্যাক সাইজ
১ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
এম্পাগ্লিফ্লোজিন নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- প্রাপ্তবয়স্ক টাইপ-২ ডায়াবেটিস মেলাইটাস রোগীদের গ্লুকোজ নিয়ন্ত্রণ ভালো করার জন্য আহার ও ব্যায়াম এর সম্পূরক হিসেবে। প্রাপ্তবয়স্ক টাইপ-২ ডায়াবেটিস মেলাইটাস রোগীদের হৃদরোগ এবং হৃদরোগের মৃত্যু ঝুঁকি কমাতে।
এম্পাগ্লিফ্লোজিন হচ্ছে একটি সোডিয়াম-গ্লুকোজ কোট্রান্সপোর্টার ২ (এসজিএলটি-২) ইনহিবিটর। এসজিএলটি-২ বৃক্কের গ্লুকোজ রক্তে পুনরায় শোষণের জন্য প্রধান পরিবাহক। এসজিএলটি-২ কে বাঁধা প্রদানের মাধ্যমে এম্পাগ্লিফ্লোজিন বৃক্কের পরিস্রাবিত গ্লুকোজ এর পুনঃশোষণ কমায় ও বৃক্কের গ্লুকোজ এর সরবরাহ সীমা কমায় এবং এভাবে প্রস্রাবের মাধ্যমে গ্লুকোজ নিস্কাশনকে ত্বরান্বিত করে।