ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Ectinac 100 mg Tablet
এসিক্লোফেনাক
ইউনিট মূল্য
৳ ৩.০১
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ৩০.১৫
পুরো প্যাক মূল্য
৳ ৩০১.৪৮
প্যাক সাইজ
১০ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
এসিক্লোফেনাক অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, দাঁতে ব্যথা, আঘাত, লাম্বাগো-এর প্রদাহ ও ব্যথা নিরাময়ে নির্দেশিত।
এসিক্লোফেনাক একটি নন-স্টেরয়ডাল জাতীয় ঔষধ যার প্রদাহবিরোধী ও ব্যথানাশক কার্যকারিতা আছে। এটি সাইক্লোঅক্সিজিনেজ এনজাইমের একটি শক্তিশালী প্রতিবন্ধক যা প্রোস্ট্যাগ্ল্যান্ডিন তৈরীর সাথে জড়িত। মুখে সেবনের পর এটি দ্রুত ও সম্পূর্ণরুপে অপরিবর্তিত অবস্থায় পরিশোষিত হয়।