ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Drotapan 40 mg Tablet
ড্রোটাভেরিন হাইড্রোক্লোরাইড
ইউনিট মূল্য
৳ ১.৭৫
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ১৭.৫
পুরো প্যাক মূল্য
৳ ১৭৫
প্যাক সাইজ
১০ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
পাকস্থলীয়, অন্ত্রীয় এবং পাইলোরিক খিঁচুনীতে পিত্ত পাথরী এবং খিঁচুনীজনিত কোষ্ঠকাঠিন্যে, আমাশয়ের জন্য মল ত্যাগে অসুবিধায়, কষ্টকর ঋতুস্রাবে, শরীরের বহির্ভাগস্থ রক্তনালীর বিকল অবস্থায় এবং হৃদযন্ত্রের অনিষ্টকারক ও নিম্ন রক্তচাপ মুক্ত হেতু ড্রোটাভেরিন হাইড্রোক্লোরাইড করোনারি ইনসাফিসিয়ানসি এবং এনজিনা পেকটোরিসের চিকিৎসায় অতি উত্তম।
ড্রোটাভেরিন হাইড্রোক্লোরাইড একটি নতুন সংশ্লেষিত ফলপ্রসূ খিঁচুনীরোধক ঔষধ, যাহা অন্ত্র দ্বারা শোষিত হয়। প্যাপাভেরিনের মত ইহা সরাসরি কোমল মাংসপেশীর অভ্যন্তরে কাজ করে-যা আদর্শ খিঁচুনীরোধক ঔষধের চাইতে ভাল। ড্রোটাভেরিন হাইড্রোক্লোরাইড এর বৈশিষ্ট্য এই যে, ইহা খুব দ্রুত কাজ আরম্ভ করে বলে বেদনাদায়ক খিঁচুনীতে সুবিধাজনক। খিঁচুনীরোধক এবং রক্ত নালীর প্রসারণ ছাড়াও ড্রোটাভেরিন হাইড্রোক্লোরাইড হৃদযন্ত্রের বিটা রিসেপ্টর নিয়ন্ত্রণ করার নির্দিষ্ট ক্ষমতা রাখে।