ঔষধ তালিকায় ফিরুন
Scalp Lotion
Diprosal Scalp Lotion
বিটামিথাসন ডাইপ্রোপায়োনেট + স্যালিসাইলিক এসিড
ইউনিট মূল্য
৳ ১৫০
পুরো প্যাক মূল্য
৳ ১৫০
প্যাক সাইজ
৩০ ml container
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
এই স্ক্যাল্প প্রিপারেশনটি প্রদাহনাশক, শুষ্ক এবং আঁশযুক্ত ত্বকের রোগ যেমন- চর্মরোগ, সোরিয়াসিস এর চিৎিসায় নির্দেশিত।
বিটামিথাসন ডাইপ্রোপায়োনেট একটি গ্লুকোকর্টিকয়েড যার কর্টিকস্টেরয়েড এর মত এন্টিইনফ্ল্যামেটরি ও ইমিউনোসাপ্রেসিভ কার্যকারীতা রয়েছে এবং স্যালিসাইলিক এসিড যার কেরাটোলাইটিক কার্যক্ষমতা হাইপারকেরাটোটিক চিকিৎসায় ব্যবহৃত হয়। কেরাটোলাইটিক কার্যক্ষমতার কারনে কর্টিকস্টেরয়েড খুব সহজেই ত্বকের ভিতরে প্রবেশ করতে পারে এবং বিটামিথাসন ডাইপ্রোপায়োনেট এর এন্টিইনফ্ল্যামেটরি, এন্টিপ্রুরিটিক এবং ভ্যাসোকন্সট্রাক্টিভ ক্ষমতার ফলে ত্বকের বিভিন্ন ধরণের চিকিৎসায় ইহা ব্যবহৃত হয়ে থাকে।