ঔষধ তালিকায় ফিরুন
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
ডার্বেপোয়েটিন আলফা নিম্নলিখিত কারণে সৃষ্ট অ্যানিমিয়ার চিকিৎসায় নির্দেশিত: ক্রণিক কিডনী ডিজিজে আক্রান্ত রোগীদের অ্যানিমিয়ার চিকিৎসায় (ডায়ালাইসিস এবং নন-ডায়ালাইসিস উভয় ক্ষেত্রে)। ননমাইলোয়েড জটিলতার কারণে অ্যানিমিয়ায়, যেখানে কেমোথেরাপী ব্যবহারের কারণে অ্যানিমিয়ার উৎপত্তি হয়।
ডার্বেপোয়েটিন আলফা একটি ইরাইথ্রোপোয়েসিস স্টিমুলেটিং প্রোটিন যা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে চাইনিজ হ্যামস্টারের ডিম্বাশয় থেকে উৎপন্ন হয়। এটি একটি ১৬৫-অ্যামিনো এসিড যা রিকম্বিনেন্ট হিউম্যান ইরাইথ্রোপোয়েটিন থেকে ভিন্ন; এতে ৫ টি N-লিংকড অলিগোস্যাকারাইড চেইন রয়েছে যেখানে রিকম্বিনেন্ট হিউম্যান ইরাইথ্রোপোয়েটিনে ৩টি চেইন রয়েছে। ইরাইথ্রোপয়েটিন পেপটাইড ব্যাকবোনে অ্যামিনো এসিড প্রতিস্থাপনের মাধ্যমে ২ টি অতিরিক্ত N-গ্লাইকোসাইলেশন সাইট পাওয়া যায়।