ঔষধ তালিকায় ফিরুন
Ointment
Demobet-N 05 mg Ointment
ক্লোবেটাসল প্রোপিওনেট + নিওমাইসিন সালফেট + নিস্ট্যাটিন
ইউনিট মূল্য
৳ ১৫০
পুরো প্যাক মূল্য
৳ ১৫০
প্যাক সাইজ
৩০ gm tube
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
এই প্রিপারেশনটি নিম্নলিখিত ক্ষেত্রে নির্দেশিত- রিক্যালসিট্যান্ট একজিমার স্বল্প মেয়াদী চিকিৎসা। নিউরোডার্মাটোসেস। সোরিয়াসিস (অতি বিস্তৃত প্লেক সোরিয়াসিস ব্যতীত)। অন্যান্য প্রদাহজনিত সমস্যা যা কম কার্যকর স্টেরয়েড দ্বারা সারে না।
এই প্রিপারেশনে আছে ৩টি কার্যকরী উপাদান- ক্লোবেটাসল প্রোপিওনেট, নিওমাইসিন সালফেট এবং নিস্ট্যাটিন। ক্লোবেটাসল প্রোপিওনেট খুবই শক্তিশালী কর্টিকোস্টেরয়েড। এটা তীব্র প্রদাহজনিত ত্বক সমস্যা যেমন- একজিমা এবং সোরিয়াসিস, যা দূর্বল কর্টিকোস্টেরয়েড দ্বারা সারে না, সেসব ক্ষেত্রে কার্যকর। নিওমাইসিন সালফেট একটি এ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়াজনিত সংক্রামণের চিকিৎসায় ব্যবহৃত হয়। নিস্ট্যাটিন একটি এ্যান্টিফাঙ্গাল উপাদান যা ছত্রাক এবং ইস্ট মেরে ফেলে।