ঔষধ তালিকায় ফিরুন
Ophthalmic Solution
Decalor Ophthalmic Solution
ডেক্সামিথাসন + ক্লোরামফেনিকল
ইউনিট মূল্য
৳ ৫৫
পুরো প্যাক মূল্য
৳ ৫৫
প্যাক সাইজ
৫ ml drop
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
চোখের জন্য: তীব্র পুঁজযুক্ত কনজাংটিভাইটিস, কর্ণিয়ার উপরে এবং ভিতরের পর্দার প্রদাহ সহ কর্ণিয়ার ক্ষতে এই সংমিশ্রণটি নির্দেশিত। কেরাটাইটিস এবং হারপেটিক-পরবর্তী গভীরে সৃষ্ট কেরাটাইটিস, এ্যালার্জিক কনজাংটিভাইটিস, এ্যালার্জিক ব্লেফারাইটিস, তীব্র এবং দীর্ঘস্থায়ী আইরাইটিসে, ত্রুণিক এন্টেরিয়র ইউভেইটিস, রাসায়নিক বিকিরণ অথবা তাপে দগ্ধ বা বাহিরের বস্তু প্রবেশজনিত চোখের ইনজুরীতে ইহা ব্যবহার্য। যে সমস্ত প্রদাহজনিত চোখের সমস্যায় স্টেরয়েড-এর প্রয়োজন আছে এবং যেখানে ব্যাকটেরিয়াজনিত চোখের সংক্রমণের ঝুঁকিতে কর্টিকোস্টেরয়েড নির্দেশিত, সেখানে এই সংমিশ্রণটি ব্যবহার করা যাবে। এই সংমিশ্রণটি অপারেশন পরবর্তী প্রদাহে এবং চোখের অন্যান্য প্রদাহের সহিত জড়িত সংক্রমণেও ব্যবহৃত হয়।কানের জন্য: এই সংমিশ্রণটি বহি ও মধ্য কর্ণের এবং দীর্ঘদিনের পুজঁভর্তি মধ্য কর্ণের প্রদাহে নির্দেশিত।