ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Coughex 45 mg Tablet
জেফাপিক্স্যান্ট সাইট্রেট
ইউনিট মূল্য
৳ ৮০
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ৮০০
পুরো প্যাক মূল্য
৳ ৮০০
প্যাক সাইজ
১ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
প্রাপ্তবয়স্কদের অনিয়ন্ত্রিত দীর্ঘস্থায়ী কাশি বা ব্যাখ্যাতীত দীর্ঘস্থায়ী কাশি প্রশমন করে।
জেফাপিক্স্যান্ট হল P2X3 রিসেপ্টরের একটি সিলেক্টিভ এন্টাগনিস্ট। P2X3 ধারণকারী রিসেপ্টর পিউরিনার্জিক রিসেপ্টর পরিবারের অন্তর্ভুক্ত এবং এটিপি নির্ভর আয়ন চ্যানেল, যা শ্বাসনালীতে ভেগাস স্নায়ুর সংবেদনশীল সি-ফাইবারে অবস্থিত। প্রদাহ বা রাসায়নিক জ্বালাপোড়ার প্রতিক্রিয়া হিসাবে সি-ফাইবার সক্রিয় হয়। প্রদাহজনক অবস্থায়, এটিপি শ্বাসযন্ত্রের মিউকোসাল কোষ থেকে রিলিজ হয়। P2X3 রিসেপ্টরের সাথে এক্সট্রা সেলুলার এটিপি এর বাইন্ডিং, সি-ফাইবার একটি ড্যামেজ সিগন্যাল হিসাবে গ্রহন করে এবং কাশির উদ্দীপনা অনুভূত হয়। জেফাপিক্স্যান্ট P2X3 রিসেপ্টরের এটিপি মধ্যস্থতামূলক সক্রিয়করণকে ব্লক করে, যা দীর্ঘস্থায়ী কাশির জন্য দায়ী। বলে মনে করা হয়।