ঔষধ তালিকায় ফিরুন
Tablet (Extended Release)
Coltinib 15 mg Tablet (Extended Release)
উপাডাসিটিনিব
ইউনিট মূল্য
৳ ১৩০
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ১৩০০
পুরো প্যাক মূল্য
৳ ১৩০০
প্যাক সাইজ
১ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
উপাডাসিটিনিব হল একটি জ্যানাস কাইনেজ (জ্যাক) ইনহিবিটার যা মাঝারি থেকে গুরুতরভাবে সক্রিয় রিউমাটয়েড আর্থ্রাইটিস চিকিৎসার জন্য নির্দেশিত, যারা মেথোট্রেক্সটি-এ ভালো ফল পায়নি বা মেথোটেক্সাট এ অসহিষ্ণু।
উপাডাসিটিনিব হল একটি জ্যানাস কাইনেজ (জ্যাক) ইনহিবিটার। জ্যাক হল অন্তঃকোষীয় এনজাইম যা সাইটোকাইন বা গ্রোথ ফ্যাক্টর থেকে উদ্ভূত সংকেত প্রেরণ করে অন্তঃকোষীয় ঝিল্লি হেমাটোপয়েসিস এবং ইমিউন কোষের অন্তঃকোষীয় প্রক্রিয়াগুলিকে প্রভাবিত করে। সিগন্যালিং পাথওয়ের মধ্যে জ্যাক ফসফরাইলেট হয়ে সিগন্যাল ট্রান্সডিউসার ও ট্রান্সক্রিপশন এক্টিভেটর (স্ট্যাট) কে সক্রিয় করে যা অন্তঃকোষীয় কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে জিনের অভিব্যক্তি সহ। উপাডাসিটিনিব জ্যাক-এ সংকেত প্রেরণের পথে বাধা দিয়ে স্ট্যাট এর ফসফরাইলেশন এবং সক্রিয়করণ প্রতিরোধ করে।