ঔষধ তালিকায় ফিরুন
Ointment
Clonate Ointment
ক্লোবেটাসল প্রোপিওনেট
ইউনিট মূল্য
৳ ৫০.১৪
পুরো প্যাক মূল্য
৳ ৫০.১৪
প্যাক সাইজ
১০ gm tube
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
ক্লোবেটাসল প্রোপিওনেট প্রাপ্তবয়স্ক, বয়স্ক এবং ১ বছরের অধিক বয়সী শিশুদের নিম্নলিখিত ডার্মোটোসিস এর ক্ষেত্রে নির্দেশিত। সোরিয়াসিস (বিস্তৃত প্লাক সোরিয়াসিস ব্যতীত) রিক্যালসিট্রেন্ট ডার্মাটোসেস লিচেন প্লানাস ডিসকয়েড লুপাস এরিথেমাটোসাস অন্যান্য ত্বকের চিকিৎসায়, যখন কম শক্তিশালী স্টেরয়েডগুলো দ্বারা সন্তোষজনক ফলাফল পাওয়া যায় না
ক্লোবেটাসল প্রোপিওনেট একটি শক্তিশালী টপিকাল কর্টিকস্টেরয়েড। এর অ্যান্টি-ইনফ্লাম্যাটরি, অ্যান্টিপ্রুরিটিক এবং ভ্যাসোকনস্ট্রিকটিভ বৈশিষ্ট্য আছে। একাধিক প্রক্রিয়ার মাধ্যমে এটি অ্যান্টি- ইনফ্লাম্যাটরি কার্যকারিতা প্রকাশ করে যা পরবর্তী পর্যায়ের অ্যালার্জিক প্রক্রিয়াকে বাঁধা প্রদান করে। এটি মাস্ট সেল উৎপাদন এবং ইওসিনোফিলের কেমোট্যাক্সিস সক্রিয়করণ হ্রাস করে। এছাড়াও এটি সাইটোকাইন এর উৎপাদন হ্র্রাস করে এবং অ্যারাকিডোনিক অ্যাসিডের বিপাককে বাঁধা প্রদান করে।