ঔষধ তালিকায় ফিরুন
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
ক্লাসকোটেরন ক্রীম ১২ বছর বা তার বেশি বয়সের ব্রণের চিকিৎসার নির্দেশিত।
ক্লাসকোটেরন (কর্টেজোলোন ১৭ আলফা-প্রোপিওনেট) একটি অভিনব এন্ড্রোজেন রিসেপ্টর বাধাপ্রধানকারী উপাদান। এটি এন্ড্রোজেন রিসেপ্টরগুলোর সাথে উচ্চ আকর্ষণে আবদ্ধ থাকে। এটি এন্ড্রোজেনের সাথে প্রতিযোগিতা করে এন্ড্রোজেন রিসপ্টরগুলোকে ব্লক করার মাধ্যমে এন্ড্রোজেন রিসপ্টরের সিগন্যালিং ক্যাসকেডগুলো দ্বারা সৃষ্ট ব্রণের উপসর্গ যেমন, সেবাসিয়াস গ্রন্থির বিস্তার, অতিরিক্ত সেবাম উৎপাদান এবং প্রদাহকে বাধা প্রদান করে।