ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Clarex 5 mg Tablet
ডেসলােরাটাডিন
ইউনিট মূল্য
৳ ২.৫
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ২৫
পুরো প্যাক মূল্য
৳ ১২৫
প্যাক সাইজ
৫ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
ডেসলােরাটাডিন সিজোনাল এবং পেরিনিয়াল এলার্জি জনিত রাইনাইটিস (হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাক চুলকানি, নাক বন্ধ হয়ে যাওয়া) উপশম করে। ডেসলােরাটাডিন চোখের চুলকানি, চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া, তালুর চুলকানি এবং কাশি নিরাময় করে। ডেসলােরাটাডিন ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকারিয়া (চর্মের চুলকানি ও লাল লাল দাগ) উপশম করে।
ডেসলােরাটাডিন হচ্ছে লােরাটাডিন-এর একটি প্রধান কার্যকরী উপজাত, নন-সিডেটিং এন্টিহিস্টামিন, দীর্ঘস্থায়ী ট্রাইসাইক্লিক হিস্টামিনরােধী, যা সুনির্দিষ্টভাবে এইচ-১ রিসেপ্টরে এন্টাগােনিস্ট হিসেবে কাজ করে। ডেসলােরাটাডিন মানুষের শরীরের মাস্ট সেল থেকে হিস্টামিন নিঃসরনকে বাধা দেয়।