ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Citivas 500 mg Tablet
সিটিকোলিন সোডিয়াম
ইউনিট মূল্য
৳ ৫০
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ৫০০
পুরো প্যাক মূল্য
৳ ৫০০
প্যাক সাইজ
১ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
সিটিকোলিন সোডিয়াম নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- সেরিব্রোভাসকুলার রোগ যেমন ইস্কিমিক স্ট্রোক, যেখানে সিটিকোলিন স্মৃতি ও মোটর ঘাটতি দ্রুত পুনরুদ্ধার করে। মাঝারি থেকে তীব্র স্ট্রোকের ২৪ ঘন্টার মধ্যে যদি সিটিকোলিন দিয়ে চিকিৎসা শুরু করা যায় তাহলে ৩ মাসের মধ্যে সম্পূর্ণ আরোগ্য লাভের সম্ভাবনা বেড়ে যায়। মাথায় অথবা মস্তিষ্কের আঘাতের কারণে সেরিব্রাল ইনসাফিসিয়েন্সি (যেমন মাথা ঘোরা, স্মৃতি শক্তি হ্রাস, দুর্বল মনোযোগ এবং বিচলিত হওয়া)। ডিজেনারেটিভ রোগের কারণে বুদ্ধিমত্তা হ্রাস (যেমন আলঝেইমার) পার্কিনসন রোগ- সিটিকোলিন পার্কিনসন রোগে কো-থেরাপিতে কার্যকর বলে জানা গেছে।