ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Cinaryl Plus 20 mg Tablet
সিনারিজিন + ডাইমেনহাইড্রিনেট
ইউনিট মূল্য
৳ ২
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ২০
পুরো প্যাক মূল্য
৳ ২০০
প্যাক সাইজ
১০ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
মস্তিষ্কের রক্ত সঞ্চালনের বিঘ্নতাজনিত অসুবিধা সমূহ, যেমন- মস্তিষ্কের রক্তহীন নালিকার সংকোচন বা প্রতিবন্ধকতার জন্য সৃষ্ট অবসন্নতা, ঝিঁমুনি, কানে ভোঁ ভোঁ শব্দ, মাথা ব্যথা, অনিদ্রা, স্মরণশক্তি লোপ পাওয়া, অমনোযোগিতা এবং বয়োঃবৃদ্ধিজনিত বিভিন্ন উপসর্গসমূহ। মাথায় আঘাত পাওয়ার কারণে সৃষ্ট বিভিন্ন উপসর্গসমূহ। স্ট্রোক পরবর্তী উপসর্গ সমূহ। মাইগ্রেন। পেরিফেরাল রক্ত সঞ্চালনের বিঘ্নতাজনিত অসুবিধা সমূহ, যেমন- মাংসপেশীর তীব্র অনৈচ্ছিক আক্ষেপ এবং রক্তনালিকার বিভিন্ন কারনে সংকুচিত হওয়ার ফলে সৃষ্ট উপসর্গ সমূহ, যেমন- গ্যাংগ্রিন-এর পূর্ববর্তী অবস্থায়, রাত্রিকালীন খিঁচুনি, হাত ও পায়ের তালু ঠাণ্ডা হয়ে যাওয়া, অবসন্নতা, ভেরিকোস সৃষ্ট ক্ষত। ভারসাম্যহীনতা সৃষ্ট উপসর্গ, যেমন- কানের লেবিরিন্থ এর রক্তনালী সংকোচনের জন্য কানের অস্বস্তিবোধ, মাথাঘোরা, কানে কম শোনা, ডিজিনেস, কানে অস্বস্তিকর শব্দ শোনা, অনিচ্ছাকৃত চোখ ঘোরা, বমি বমি ভাব বা বমি হওয়া। ভ্রমণ জনিত অসুস্থতায়।