ঔষধ তালিকায় ফিরুন
IM/IV Injection
Cephran 1 gm IM/IV Injection
সেফরাডিন
ইউনিট মূল্য
৳ ৮০.৩
পুরো প্যাক মূল্য
৳ ৮০.৩
প্যাক সাইজ
১ gm vial
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
সেফরাডিন নিম্নলিখিত সংবেদনশীল গ্রাম-পজেটিভ ... Read moreসেফরাডিন নিম্নলিখিত সংবেদনশীল গ্রাম-পজেটিভ ও গ্রাম-নেগেটিভ ব্যাক্টেরিয়া দ্বারা সৃষ্ট রােগের সংক্রমণে নির্দেশিত। উর্দ্ধ শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন- সাইনুসাইটিস, গলবি। প্রদাহ, কণ্ঠনালীর প্রদাহ, টনসিলের প্রদাহ, ল্যারিংগাে-ট্রাকিও ব্রংকাইটিস, মধ্যকর্ণের প্রদাহ। নিম্নশ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন- তীব্র ও দীর্ঘমেয়াদী ব্রংকাইটিস, লােবারনিউমােনিয়া ও ব্রংকোনিউমােনিয়া। মূত্রতন্ত্রের সংক্রমণ যেমন- মূত্রথলির সংক্রমণ, মূত্রনালীর সংক্রমণ, পেলভিক ও নেফ্রনের সংক্রমণ (পায়েলােনেফ্রাইটিস)। ত্বক ও নরম কলার সংক্রমণ যেমন- এ্যাবসেস (ত্বকের নিচে পুঁজ জমা হওয়া), সেলুলাইটিস, ফারাংকুলােসিস (ফোঁড়া), ইমপেটিগাে (পাঁচড়া)।
ইনভিট্রো স্টাডিতে সেফরাডিন নিম্ন লিখিত জীবানু সমূহের বিরুদ্ধে কার্যকর- গ্রাম-পজেটিভ: পেনিসিলিন প্রয়ােগে মরণশীল অথবা পেনিসিলিন প্রতিরােধী উভয় ধরণের এবং পেনিসিলিনেজ এনজাইম তৈরী করতে পারে এমন স্ট্যাফাইলােকক্কাই। স্ট্রেপ্টোকক্কাই, স্ট্রেপ্টোকক্কাই পায়ােজেন (বিটা হেমােলাইটিক), স্ট্রেপ্টোকক্কাস নিউমােনিয়া। গ্রাম-নেগেটিভ: ইশ্চেরিসিয়া কলাই, ক্লেবসিয়েলা স্পেসিস, প্রােটিয়াস মিরাবিলিস, হেমােফিলাস ইনফ্লুয়েঞ্জা, সিগেলা স্পেসিসি, সালমােনেলা স্পেসিসি (সাথে সালমােনেলা টাইফি), নেইসেরিয়া স্পেসিসি। বিভিন্ন স্ট্রেইনের ই কলাই ও স্ট্যাফাইলােকক্কাস অরিয়াস যারা পেনিসিলিনেস এনজাইম তৈরি করতে পারে এবং এতে এরা এ্যাম্পিসিলিন প্রতিরােধী হয়, তাই সেফরাডিন এদের বিরুদ্ধে কার্যকর কারণ সেফরাডিন এই এনজাইম দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়না।