ঔষধ তালিকায় ফিরুন
Capsule
Cepdoxim 100 mg Capsule
Cefpodoxime Proxetil
ইউনিট মূল্য
৳ ২০
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ৮০
পুরো প্যাক মূল্য
৳ ৩২০
প্যাক সাইজ
৪ × ৪
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
সেফপোডক্সিম সংবেদনশীল অনুজীবসমূহের নিম্নলিখিত সংক্রমণে ব্যবহৃত হয়- স্ট্রেপটোকক্কাস নিউমোনি, স্ট্রেপটোকক্কাস পায়োজেনস, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, মোরাক্সেলা ক্যাটারালিস (বিটা-ল্যাকটাম্যাজ দ্বারা তৈরীকৃত প্রজাতিসমূহ) দ্বারা সৃষ্ট তীব্র মধ্যকর্ণের প্রদাহ। স্ট্রেপটোকক্কাস পায়োজেনস দ্বারা সৃষ্ট ফ্যারিনজাইটিস/টনসিলাইটিস। হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি (বিটা-ল্যাকটাম্যাজ দ্বারা তৈরীকৃত প্রজাতিসমূহ), স্ট্রেপটোকক্কাস নিউমোনি এবং মোরাক্সেলা ক্যাটারালিস দ্বারা সৃষ্ট তীব্র ম্যাক্সিলারী সাইনুসাইটিস । স্ট্রেপটোকক্কাস নিউমোনি অথবা হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি (বিটা-ল্যাকটাম্যাজ উৎপাদনকারী প্রজাতিসমূহ) দ্বারা সৃষ্ট কমিউনিটি একুর্য়াড নিউমোনিয়া। স্ট্রেপটোকক্কাস নিউমোনি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি (শুধুমাত্র বিটা-ল্যাকটাম্যাজ দ্বারা উৎপাদনকারী প্রজাতিসমূহ নয়) অথবা মোরাক্সেলা ক্যাটারালিস দ্বারা সৃষ্ট তীব্র ব্যাকটেরিয়াল এক্সাসারবেশন অব ক্রণিক ব্রংকাইটিস। স্টেফাইলোকক্কাস অরিয়াস, স্ট্রেপটোকক্কাস পায়োজেনস দ্বারা সৃষ্ট ত্বক এবং ত্বকের গঠনের সংক্রমণ। ই. কোলাই, ক্লেবসিয়েলা নিউমোনি, প্রটিয়াস মিরাবিলিস অথবা স্টেফাইলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস দ্বারা সৃষ্ট অজটিল মূত্রনালীর সংক্রমণ। নিসেরিয়া গণোরিয়া (পেনিসিলিনেজ দ্বারা উৎপাদনকারী প্রজাতিসমূহ) দ্বারা সৃষ্ট অজটিল গণোরিয়া। নিসেরিয়া গণোরিয়া (পেনিসিলিনেজ দ্বারা উৎপাদনকারী প্রজাতিসমূহ) দ্বারা সৃষ্ট মহিলাদের রেক্টাল গণোকক্কালের সংক্রমণ।