ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Centoxin 025 mg Tablet
ডিগোক্সিন
ইউনিট মূল্য
৳ ১.০৯
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ১০.৯
পুরো প্যাক মূল্য
৳ ৫৪.৫
প্যাক সাইজ
৫ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
ডিগোক্সিন নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- হার্ট ফেইলিওর। অ্যার্টিয়াল ফাইব্রিলেশন-এর সাথে মস্তিষ্কে বা হৃদপিন্ডে অনিয়ন্ত্রিত রক্তসঞ্চালন। মারাত্মক বামঅলিন্দের নিষ্ক্রিয়তা। বাম অলিন্দের স্থায়ী অক্ষমতা এবং রক্তসঞ্চয়জনিত হৃদযন্ত্রের অক্ষমতা বিশেষতঃ উচ্চরক্তচাপ, কপাটিকার সমস্যা অথবা অক্সিজেনের অভাবজনিত হৃদরোগ।
ডিগোক্সিন এক প্রকার কার্ডিয়াক গ্লাইকোসাইড যা অ্যার্টিয়াল ফাইব্রিলেশন এবং হার্ট ফেইলিওর এর চিকিৎসায় ব্যবহৃত হয়। ডিগোক্সিন প্রধানত মায়োকার্ডিয়াল কন্ট্রাকশন বাড়ানো (পজিটিভ আয়োনেট্রপিক কার্যক্ষমতা) এবং অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডের সাহায্যে হার্টের কনডাকটিভিটি কমানোর মাধ্যমে কাজ করে। ডিগোক্সিনের ভাসকুলার মসৃন পেশীর উপর প্রত্যক্ষভাবে এবং অটোনামিক স্নায়ুকোষের উপর পরোক্ষভাবে কাজ করার এবং ভেগাল নার্ভের কার্যকারিতা বাড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে।