ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Casodex 50 mg Tablet
বাইক্যালুটামাইড
ইউনিট মূল্য
৳ ৮৫
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ১১৯০
পুরো প্যাক মূল্য
৳ ২৩৮০
প্যাক সাইজ
২ × ১৪
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
বাইক্যালুটামাইড লুটিনাইজিং হরমোন রিলিজিং হরমোন অ্যানালগের সাথে স্টেজ ডি ২ মেটাস্ট্যাটিক প্রোস্টেট কার্সিনোমার চিকিৎসায় নির্দেশিত।
বাইক্যালুটামাইড একটি নন-স্টেরয়েডাল এন্ড্রোজেন রিসেপ্টর ইনহিবিটর। এটি টার্গেট টিস্যুর সাইটোসল এন্ড্রোজেন রিসেপ্টরের সাথে আবদ্ধ হয়ে এন্ড্রোজেনের কার্যকরীতা সম্পূর্ণরূপে ইনহিবিট করে। প্রোস্টেটিক কার্সিনোমা এন্ড্রোজেন এর প্রতি সংবেদনশীল তাই এন্ড্রোজেনের কার্যকরীতাকে বাধা দেয় অথবা এন্ড্রোজেনের উৎপত্তি নির্মূল করে এমন চিকিৎসায় এটি কাজ করে।