ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Bisobet 25 mg Tablet
বিসোপ্রোলল ফিউমারেট
ইউনিট মূল্য
৳ ৬
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ৬০
পুরো প্যাক মূল্য
৳ ১৮০
প্যাক সাইজ
৩ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
বিসোপ্রোলল ফিউমারেট ট্যাবলেট নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- উচ্চ রক্ত চাপ এনজিনা মাঝারী থেকে তীব্র হার্ট ফেইলিওর
বিসোপ্রোলল ফিউমারেট একটি সিলেক্টিভ বিটা১ ব্লকার। এটি অন্যান্য বিটা ব্লকারের তুলনায় বিটা১ রিসেপ্টরের প্রতি সর্বোচ্চ আসক্তি দেখায়। এটি হার্ট ও ভাস্কুলার মাংসপেশীর বিটা১ এড্রিনার্জিক রিসেপ্টরকে ব্লক করার মাধ্যমে হার্ট রেট, কার্ডিয়াক আউটপুট কমায়, ফলে আর্টেরিয়াল উচ্চ রক্ত চাপ কমে যায়। বিটা১ ব্লকার বিশেষতঃ নন সিলেক্টিভ ব্লকার দ্বারা চিকিৎসা করলে রোগীর লিপিড মেটাবলিজম ব্যাহত হয়। কিন্তু বিসোপ্রোলল দ্বারা দীর্ঘমেয়াদী চিকিৎসায় কোলেস্টেরলের মাত্রা বিশেষ করে কার্ডিওপ্রোটেকটিভ ঐউখ কোলেস্টেরলের মাত্রার কোন পরিবর্তন হয় না।