ঔষধ তালিকায় ফিরুন
Ophthalmic Solution
Bestfresh Ophthalmic Solution
কার্বোক্সিমিথাইলসেলুলােজ সােডিয়াম
ইউনিট মূল্য
৳ ৩২৫
পুরো প্যাক মূল্য
৳ ৩২৫
প্যাক সাইজ
১০ ml drop
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
কার্বোক্সিমিথাইলসেলুলােজ সােডিয়াম চোখের ড্রপস্ চোখের শুষ্কতাজনিত অথবা বাতাস ও সূর্যালােক-সম্পাত সৃষ্ট জ্বালাপােড়া এবং অস্বস্তি থেকে পরিত্রানের জন্য লুব্রিক্যান্ট হিসাবে নির্দেশিত।
কার্বোক্সিমিথাইলসেলুলোজ সোডিয়াম হল একটি লুব্রিকেটিং জেল ড্রপস যা মাঝারি থেকে গুরুতর শুষ্ক চোখ জনিত লক্ষন গুলি উপশম করে এবং আক্রান্ত চোখের শুষ্কতা ও জ্বালাপোড়া থেকে দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান করে। একুয়াফ্রেশ লিকুইজেল এমন একটি লুব্রিকেটিং ফর্মুলেশন যা চোখের স্বাভাবিক অশ্রুর সদৃশ। কার্বোক্সিমিথাইলসেলুলোজ সোডিয়ামের দ্রবণটি রিসেপ্টর মেডিয়েটর নয় তবে এর সান্দ্রতা বর্ধক ধর্মের জন্য এই জেল ড্রপটি চোখে দীর্ঘ সময় ধরে থাকে।