ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Barinix 2 mg Tablet
বারিসিটিনিব
ইউনিট মূল্য
৳ ২৫
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ২৫০
পুরো প্যাক মূল্য
৳ ২৫০
প্যাক সাইজ
১ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
বারিসিটিনিব প্রাপ্তবয়স্ক রোগীদের মাঝারী থেকে তীব্র সক্রিয় রিউম্যাটয়েড আর্থ্রাইটিস এর চিকিংসার জন্য নির্দেশিত যাদের ক্ষেত্রে এক বা একাধিক TNF এন্টাগোনিস্টের ক্রিয়া অপর্যাপ্ত।
বারিসিটিনিব JAK1 এবং JAK2 এর একটি সিলেক্টিভ এবং রিভার্সিবল ইনহিবিটর। JAKs হলো এমন এনজাইম, যারা কোষ ঝিল্লিতে অবস্থিত সাইটোকাইন বা গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর পারস্পরিক ক্রিয়ায় উৎপন্ন সংকেত দিয়ে কোষের হেমাটোপোয়েসিস, ইনফ্লাম্যাশন এবং ইমিউন সেল ফাংশনকে প্রভাবিত করে। সংকেত প্রদানের পথে, JAKs ফসফোরাইলেট হয় এবং STATs কে সক্রিয় করে জিনের অভিব্যক্তিসহ কোষের অভ্যন্তরীন ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। বারিসিটিনিব JAK1 এবং JAK2 এর ক্রিয়ায় আংশিকভাবে বাধা প্রদান করার মাধ্যমে ফসফোরাইলেশন এবং STATs এর এক্টিভেশন কমিয়ে আনে।