ঔষধ তালিকায় ফিরুন
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
মিউপিরোসিন অয়েন্টমেন্ট সংবেদনশীল স্টেফাইলোকক্কাস অরেয়াস এবং স্ট্রেপটোকক্কাস পায়োজেন্স কতৃক সৃষ্ট ইমপেটিগো (চর্মরোগ)- এর চিকিৎসায় বাহ্যিকভাবে নির্দেশিত। এটি ফলিকুলাইটিস এবং ফারানকুলোসিস- এর ক্ষেত্রেও নির্দেশিত।
মিউপিরোসিন প্রাকৃতিকভাবে উৎপাদিত একটি এন্টিবায়োটিক। এই ব্যাক্টেরিয়ানাশক উপাদানটি গাঁজন প্রক্রিয়ায় সিউডোমোনাস ফ্লুরেসেন্স নামক জীবাণু থেকে উৎপাদিত হয়। এটি ত্বকের অধিকাংশ সংক্রমণের জন্য দায়ী বেশীর ভাগ ব্যাক্টেরিয়ার (যেমনঃ মেথেসিলিন রেজিস্ট্যান্স স্ট্রেইন সহ স্টেফাইলোকক্কাস অরেয়াস এবং স্ট্রেপটোকক্কাস পায়োজেন্স) বিরুদ্ধে কার্যকর। এছাড়াও এটি সুনির্দিষ্ট গ্রাম-নেগেটিভ জীবাণু যেমনঃ ইশচেরিয়া কোলাই এবং হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা এর বিরুদ্ধেও কার্যকর। মিউপিরোসিন আইসোলিউসাইল ট্রান্সফার-আরএনএ সিনথ্যাটেজ এর সাথে প্রতিবর্তনযোগ্য এবং সুনির্দিষ্টভাবে যুক্ত হয়ে ব্যাক্টেরিয়ার প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে।