ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Baclof 10 mg Tablet
ব্যাক্লোফেন
ইউনিট মূল্য
৳ ৯.৫
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ৯৫
পুরো প্যাক মূল্য
৳ ২৮৫
প্যাক সাইজ
৩ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
ব্যাক্লোফেন নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- মাল্টিপোল স্ক্লেরোসিস দ্বারা সৃষ্ট স্পাসটিসিটি ফ্লেক্সর স্পাজম এবং এর পাশাপাশি ব্যথা, ক্লোনাস এবং মাসকিউলার রিজিডিটি রিউমাটিক ডিজঅর্ডার দ্বারা সৃষ্ট স্কেলেটাল মাসল স্পাজম কশেরুকাতে আঘাত এবং কশেরুকার অন্যান্য সমস্যা সেরেব্রোভাসকিউলার দূর্ঘটনা অথবা নিওপ্লাসটিক অথবা ব্রেনের অন্যান্য সমস্যা।
গাবা-বি রিসেপ্টরকে উদ্দীপ্ত করার মাধ্যমে ব্যাক্লোফেন সাধারণত মনোসিনেপটিক ও পলিসিনেপটিক রিফ্লেক্সকে প্রতিহত করে যা গ্লুটামেট ও এসপারটেট এর সংশ্লেষণে বাধা দান করে। উপরন্তু ব্যাক্লোফেন কশেরুকার মধ্যবর্তী স্থানে কাজ করার মাধ্যমে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে অবসাদ করে দেয়। ব্যাক্লোফেন নসিসেপটিভ উদ্দীপনাকেও প্রতিহত করে।