ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Aventy 100 mg Tablet
Avanafil
ইউনিট মূল্য
৳ ৭৫
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ৩০০
পুরো প্যাক মূল্য
৳ ৩০০
প্যাক সাইজ
১ × ৪
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
আভানাফিল একটি ফসফোডাইএস্টারেজ ৫ (পিডিই-৫) ইনহিবিটর যা ইরেক্টাইল ডিসফাংশনের চিকিৎসার জন্য নির্দেশিত।
আভানাফিল একটি সিলেক্টিভ ফসফোডাইএস্টারেজ ৫ (পিডিই-৫) এনজাইম ইনহিবিটর যা ডায়াবেটিস, বার্ধক্য জনিত অক্সিডেটিভ স্ট্রেস বা অন্যান্য জটিলতার কারণে ইরেক্টাইল ডিসফাংশনের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। আভানাফিল নির্দিষ্ট সিজিএমপি ফসফোডাইএস্টারেজ ৫ (পিডিই-৫) কে বাধা দেয় যা লিঙ্গের চারপাশে অবস্থিত কর্পাস ক্যাভারনোসামে সিজিএমপি এর অবক্ষয়ের জন্য দায়ী। যৌন উদ্দীপনার সময় লিঙ্গের ধমনী এবং কর্পাস ক্যাভারনোসামের মসৃণ পেশী শিথিল হওয়ার ফলে লিঙ্গে রক্ত প্রবাহ বৃদ্ধি পায় এবং লিঙ্গোত্থিত হয়। এই প্রতিক্রিয়াটি স্নায়ু টার্মিনাল এবং এন্ডোথেলিয়াল কোষ থেকে নাইট্রিক অক্সাইড নিঃসরণ দ্বারা মধ্যস্থিত হয় যা মসৃণ পেশী কোষগুলিতে সিজিএমপি এর সংশ্লেষণকে উদ্দীপিত করে। সিজিএমপি মসৃণ পেশী শিথিল করে এবং কর্পাস ক্যাভারনোসামে রক্ত প্রবাহ বৃদ্ধি করে। আভানাফিল ফসফোডাইএস্টারেজ ৫ (পিডিই-৫) এনজাইমকে বাধা দেয় এবং এর ফলে সিজিএমপির পরিমাণ বৃদ্ধি পাওয়ার মাধ্যমে ইরেক্টাইল ফাংশন বৃদ্ধি পায়।