ঔষধ তালিকায় ফিরুন
Chewable Tablet
Asiben 400 mg Chewable Tablet
এ্যালবেনডাজল
ইউনিট মূল্য
৳ ৩.৮
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ৩৮
পুরো প্যাক মূল্য
৳ ৩৮
প্যাক সাইজ
১ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
এ্যালবেনডাজল নিম্নোক্ত একক বা মিশ্র ইনফেস্টেশনে নির্দেশিত- হুকওয়ার্ম (এনকাইলোষ্টোমা, নেকাটর) কেঁচোকৃমি (এসকারিস) সূতাকৃমি (এন্টারোবিয়াস) হুইপওয়ার্ম (ট্রাইচুরিস) গোলকৃমি ফিতাকৃমি ওপিসথর্কি স্থূলকোষ কৃমি বিশেষ (হাইডাটিড)।
এ্যালবেনডাজল একটি বিস্তৃত বর্ণালীর কৃমিনাশক ঔষধ। এ্যালবেনডাজল আন্ত্রিক পরজীবীনাশক, ডিম্বনাশক ও শুকনাশক কার্যকারিতা প্রদর্শন করে। ঔষধটি সংবেদনশীল কৃমির গ্লুকোজ গ্রহণে বাধা দিয়ে এর শক্তিস্তরকে কমিয়ে ফেলে জীবন ধারণে অক্ষম করে তুলে, ফলে পরজীবি নিশ্চল হয়ে যায় বা মারা যায়। এ্যালবেনডাজল এবং এর বিপাকীয় দ্রব্য, কৃমির টিউবিউলিন পলিমারাইজেশনে বাঁধা প্রদানের ফলেই গ্লুকোজ গ্রহণ কমে যায় বলে মনে করা হয়। এ্যালবেনডাজল সাধারণতঃ যকৃতে বিপাক হয়। এ্যালবেনডাজল পরিপাকতন্ত্র হতে খুবই অল্প পরিমাণে শোষিত হয়, কিন্তু সিস্টেমিক সারকুলেশনে যাওয়ার পূর্বে যকৃতে দ্রুত ব্যাপকভাবে বিপাকে অংশ নেয়। এ্যালবেনডাজলের প্রধান বিপাকীয় অংশ সালফোক্সাইড যার কৃমিনাশক কার্যকারিতা আছে এবং এর প্লাজমা হাফ লাইফ প্রায় ৮.৫ ঘন্টা। এ্যালবেনডাজল অন্যান্য বিপাকীয় অংশের সাথে মূত্রের মাধ্যমে নির্গত হয়।