ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Aride 100 mg Tablet
এমিসালপ্রাইড
ইউনিট মূল্য
৳ ৩০
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ৩০০
পুরো প্যাক মূল্য
৳ ৬০০
প্যাক সাইজ
২ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
এমিসালপ্রাইড তীব্র এবং দীর্ঘস্থায়ী সিজোফ্রেনিক ব্যাধি এর চিকিৎসার জন্য নির্দেশিত, যার মধ্যে ইতিবাচক লক্ষণ (যেমন বিভ্রম, হ্যালুসিনেশন, চিন্তার ব্যাধি) এবং/অথবা নেতিবাচক লক্ষণ (যেমন: বিভ্রান্তি, অনুভূতিহীনতা এবং সামাজিক প্রত্যাহার) প্রভৃতি, রোগীদের দ্বারা চিহ্নিত প্রধান নেতিবাচক লক্ষণ।
এমিসালপ্রাইড হলো এন্টি-সাইকোটিক শ্রেণীর ঔষধের অন্তর্ভুক্ত যা সিজোফ্রেনিয়া নামক মানসিক সমস্যাজনিত রোগের উপসর্গ নিয়ন্ত্রণ করে। এমিসালপ্রাইড সুনির্দিষ্টভাবে মানুষের ডোপামিনারজিক ডি-২ এবং ডি-৩ রিসেপ্টর এর সাথে বন্ধন সৃষ্টি করে, ডি-১, ডি-৪ এবং ডি-৫ রিসেপ্টরের প্রতি কোনো প্রকার আসক্তি ছাড়াই। অন্যান্য ক্লাসিক্যাল ও অ্যাটিপিক্যাল নিউরোলেপটিকের বিপরীতে এমিসালপ্রাইড সেরোটোনিন, আলফা-এড্রেনারজিক, হিস্টামিন রিসেপ্টর, মাসকারিনিক রিসেপ্টর ও সিগমা সাইটের প্রতি কম আসক্তি প্রদর্শন করে। এছাড়াও এটি ক্যাটালেন্সিকে প্রভাবিত করে না এবং পুনরাবৃত্তি চিকিৎসায় ব্যবহারের পরও ডি-২ রিসেপ্টরে অতি সংবেদনশীলতা সৃষ্টি করে না। অধিকন্তু, এটা অগ্রাধিকারমূলকভাবে প্রি-সিন্যাপটিক ডোপামিন নিঃসরণ এর জন্য দায়ী ডি-২/ডি-৩ ডোপামিন রিসেপটরকে বাঁধা দেয়, যা ইহার প্রতিরোধ মূলক প্রভাবের জন্য দায়ী।