ঔষধ তালিকায় ফিরুন
Ointment
Alzema Ointment
Dithranol + Boric Acid + Salicylic Acid
ইউনিট মূল্য
৳ ৩৫
পুরো প্যাক মূল্য
৳ ৩৫
প্যাক সাইজ
১০ gm tube
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
এই অয়েন্টমেন্ট নিন্মোক্ত উপসর্গে নির্দেশিত- দাদ কাউর সোরাইসিস
ডাইথ্রানল: ডাইথ্রানল চর্মের এপিডার্মাল কোষে ATP সরবরাহ বন্ধ করে দিতে পারে, ফলে Keratinocytes এ শক্তি সরবরাহ বন্ধ হয়ে যায়। এই প্রক্রিয়া অন্ততঃ পক্ষে আংশিক ভাবে সোরাইসিসের উপর ডাইথ্রানলের আরোগ্যকর কার্যকারিতা ব্যাখ্যা করা যেতে পারে। ইহার ছত্রাক ধ্বংসের ক্ষমতা রয়েছে।স্যালিসাইলিক এসিড: ইহা একটি Keratolytic agent. স্যালিসাইলিক এসিড desquamation এর গতি বাড়িয়ে দেয়, ফলে এই প্রক্রিয়ার মাধ্যমে আক্রমণকারী ছত্রাক দূরীভূত করে এবং ঔষধ চর্মের ভিতরে প্রবেশে সহায়তা করে। Keratolysis প্রক্রিয়ায় চর্মের এপিডার্মিসের শক্ত অংশ (horny layer) খসে যায়। স্যালিসাইলিক এসিড আন্তঃকোষীয় সংযোজক পদার্থকে (Intercellular cement) দ্রবীভূত করে desquamation প্রক্রিয়া সম্পন্ন করে। উক্ত সংযোজক পদার্থ চর্মের Stratum Corneum এর আঁইশকে Scales সংযুক্ত করে রাখে। স্যালিসাইলিক এসিড প্রধানতঃ খোলস বা আঁইশ খসানো বর্ধিত করে এর কার্যকারিতা প্রদর্শন করে।বোরিক এসিড: এর ব্যাক্টেরিয়া এবং ছত্রাকের উৎপাদন দমনের (bacteriostatic and fungistatic properties) ক্ষমতা রয়েছে।