ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Acudipin Plus 5 mg Tablet
এ্যামলােডিপিন বিসাইলেট + এটিনোলল
ইউনিট মূল্য
৳ ৭
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ৭০
পুরো প্যাক মূল্য
৳ ২১০
প্যাক সাইজ
৩ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
ইহা নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- যে সকল রোগীদের এসেনশিয়াল উচ্চরক্তচাপ আছে যে সকল রোগীদের অ্যানজিনা পেক্টোরিস ও উচ্চরক্তচাপ উভয়ই বিদ্যমান পোষ্ট এমআই-এর রোগীদের জন্য নির্দেশিত নাইট্রেট দ্বারা চিকিৎসায় ব্যর্থ এমন রিফ্রাকটরী এনজিনার রোগীদের জন্য নির্দেশিত।
ইহা একটি এ্যামলোডিপিন ও এ্যাটেনোলল এর ফিক্সড ডোজ কম্বিনেশন। এ্যামলোডিপিন একটি ডাইহাইড্রোপাইরিডিন ক্যালসিয়াম এ্যান্টাগোনিস্ট। ইহা রক্তনালীর পেশী ও হৃদপেশীর মধ্যে ক্যালসিয়াম আয়ন ঢুকতে বাধা দেয়। ইহার হৃদপেশীর তুলনায় রক্তনালীর পেশীর উপর বেশী প্রভাব রয়েছে। এ্যামলোডিপিন একটি পেরিফেরাল ভেসোডাইলেটর যা সরাসরি কাজ করে পেরিফেরাল ভাসকুলার রেজিসট্যান্স ও রক্তচাপ কমায়। এ্যামলোডিপিন আফটার লোড কমানোর মাধ্যমে টোন, করোনারি ভেসোরিঅ্যাকটিভিটি এবং কার্ডিয়াক ডিমান্ড কমায়।এ্যাটেনোলল একটি কার্ডিওসিলেক্টিভ বিটা ব্লকার। এর কার্ডিওসিলেক্টিভিটি মাত্রাসম্পর্কিত, ইহা কার্ডিয়াক আউটপুট, প্লাজমা রেনিন ও সিএনএস-এর সিমপ্যাথেটিক আউটফ্লো কমানোর মাধ্যমে রক্তচাপ কমায়। এ্যাটেনোলল ঋনাত্মক ইনেট্রপিক এবং ঋনাত্মক ক্রোনেট্রপিক ক্রিয়ার মাধ্যমে মায়োকার্ডিয়াম এর অক্সিজেনের চাহিদা কমায়।