ঔষধ তালিকায় ফিরুন
Tablet
A-Zyme 325 mg Tablet
প্যানক্রিয়েটিন
ইউনিট মূল্য
৳ ৩.৫১
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ৩৫.১
পুরো প্যাক মূল্য
৳ ৩৫১
প্যাক সাইজ
১০ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
প্যানক্রিয়েটিন নিম্নলিখিত রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয় প্যানক্রিয়াস এর দীর্ঘস্থায়ী প্রদাহ সিসটিক ফাইব্রোসিস/ মিউকোভিসিডোসিস আংশিক বা সম্পূর্ণ অগ্নাশয়চ্ছেদের পরবর্তী পর্যায়ে পূর্ণ পাকস্থলীচ্ছেদের পরবর্তী পর্যায়ে স্টেটোরিয়া, সোমাটোস্টেটিনোমা, সিলিয়াক ডিজিজ এছাড়া অন্যান্য যে সব ক্ষেত্রে প্যানক্রিয়াসের কার্যক্ষমতা কম
প্যানক্রিয়েটিন হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর প্যানক্রিয়াস হতে সংগৃহীত প্যানক্রিয়েটিন যার মধ্যে এমাইলেজ, প্রোটিয়েজ এবং লাইপেজ এর কার্যকারিতা রয়েছে। এই ট্যাবলেট এমনভাবে প্রস্তুতকৃত যাতে ইহা ডুওডেনামের ক্ষারীয় মাধ্যমে যাওয়ার পর সক্রিয় এনজাইমসমূহকে (এমাইলেজ, প্রোটিয়েজ ও লাইপেজ) অবমুক্ত করতে পারে। এমাইলেজ শর্করাকে ভেঙ্গে ম্যালটোজ, প্রোটিয়েজ বড় প্রোটিন চেইনসমূহকে ভেঙ্গে ক্ষুদ্র পেপটাইডে, লাইপেজ চর্বিকে ভেঙ্গে ফ্যাটি এসিড ও গ্লিসারল এ পরিণত করে। প্যানক্রিয়াটিন ৫ মিনিটের মধ্যে তার ওজনের কমপক্ষে ২৫ গুণ বড় শর্করাকে দ্রবনীয় কার্বোহাইড্রেটে এবং ২৫ গুণবড় কেসেইনকে প্রোটিওজে রূপান্তরিত করে। (যা ৩০ মিনিটে ১৫০ গুণ ওজনের সমতুল্য)।